এক্সপ্লোর

Midnapore : ৫০ বছর ধরে জমে থাকা আবর্জনার পাহাড় সরছে মেদিনীপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে

জানা যাচ্ছে, কয়েকমাসের লক্ষ নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হওয়ায় বর্তমানে প্রায় ৩৫ শতাংশ আবর্জনা মুক্তকরণের কাজও হয়েছে। 

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর : দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা অবশেষে সরছে মেদিনীপুর শহর সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড থেকে। জানা যাচ্ছে, গত ৫০ বছর ধরে জমে থাকা জঞ্জালের পাহাড় সরানোর জন্য পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথিরিটি। পাশাপাশি, জঞ্জাল সরিয়ে সেই জায়গায় বিশেষ উদ্যান তৈরি হবে বলেও জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক।

১৮৬৫ সালে গঠিত হয় মেদিনীপুর পৌরসভা। সেই সময়ে এই পৌরসভা এলাকায় প্রায় তিরিশ হাজার মানুষের বাস ছিল। বর্তমানে সেখানে প্রায় আড়াই লক্ষ মানুষের বসবাস। সূত্রের খবর, মেদিনীপুর পৌর এলাকার ২৫টি ওয়ার্ডের আবর্জনা গত ৫০ বছর ধরে ধর্মা এলাকার জাতীয় সড়কের পাশে প্রায় সাড়ে এগারো একরের একটি জমিতে ফেলা হচ্ছিল। দীর্ঘদিন ধরে সেই ময়লা জঞ্জাল জমে জমে তা প্রায় পাহাড়ের আকার নিয়েছিল। স্বাভাবিকভাবেই এর ফলে পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছিল। জমা আবর্জনার দুর্গন্ধে শোচনীয় অবস্থা হয়েছিল এলাকার বাসিন্দাদের। বহু মানুষ তাঁদের আশেপাশের জমিও ব্যবহার করতে পারছিলেন না এর ফলে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে শুরু হয়েছে আবর্জনা সরানোর কাজ। জানা যাচ্ছে, কয়েকমাসের লক্ষ্য নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হওয়ায় বর্তমানে প্রায় ৩৫ শতাংশ আবর্জনা মুক্তকরণের কাজও হয়েছে। 

এই প্রসঙ্গে মেদিনীপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক রানা বলেছেন যে, 'আগামী ৬ মাসের মধ্যেই আশা করা যাচ্ছে সম্পূর্ণ আবর্জনামুক্ত করে তোলা যাবে। প্রায় সাড়ে এগারো একর যে জমির উপর দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আবর্জনা ফেলা হচ্ছিল, সেই মাঠ খালি করে বাড়তি মাঠে একটি বিশেষ উদ্যানও তৈরি করা হবে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে। এতদিন ধরে যে সমস্যায় ছিলেন এলাকাবাসীরা, তা থেকে তাঁরা মুক্তি পাবেন।' পৌরসভার কর্তাদেরও আশা, এলাকা দূষণমুক্ত হওয়ার পাশাপাশি দৃশ্যদূষণও মুক্ত হবে বলে। 

এত বছর ধরে এলাকায় আবর্জনার পাহাড় জমে থাকায় কার্যত বসবাস করাই কঠিন হয়ে পড়েছিল এলাকার বাসিন্দাদের। বহু মানুষ নিজেদের জমি না ব্যবহার করতে পারার পাশাপাশি অনেকেই নতুন বাড়ি তৈরি করলেও স্বাভাবিকভাবে জীবন-যাপন করতে পারছিলেন না। আবর্জনার দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল এলাকাবাসীদের। তাঁদের অভিযোগ, বহুদিন ধরেই তাঁরা জমা আবর্জনা পরিস্কারের আবেদন জানিয়েছিলেন। শুধু তাই নয়, বিষয়টা নিয়ে অনেকেই আইনি পদক্ষেপও নিয়েছিলেন। কিন্তু কোনও কিছুতেই যখন কোনও কাজ হয়নি, তখন পৌরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা হবে। তাঁর হস্তক্ষেপে অবশেষে একটি সংস্থাকে আবর্জনা সরানোর দায়িত্ব দেয় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। বিদেশী মেশিনের সাহায্যে সেই সংস্থা বিপুল পরিমাণে আবর্জনা সরানোর কাজ চালাচ্ছে। এত বছর ধরে জমে থাকা আবর্জনা সরানোর কাজ শুরু হওয়ায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার বাসিন্দারা।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget