এক্সপ্লোর

PMAY Scam: নতুন তালিকাতেও 'আবাস দুর্নীতি' ! তৃণমূল অফিসের সামনে বিক্ষোভ খড়গপুরে

West Midnapore PMAY Scam: পশ্চিম মেদিনীপুরে আবাস যোজনার নতুন তালিকা নিয়েও ক্ষোভ। তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ এলাকাবাসীদের।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: আবাস যোজনার (PMAY) নতুন তালিকা নিয়েও ক্ষোভ। তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ এলাকাবাসীদের। এনকোয়ারির পরেও, পাকা বাড়ি থাকা ব্যাক্তিরা বাড়ি প্রাপকের তালিকায় রয়েছেন, বাড়ি না থাকা পরিবারের নাম তালিকায় নেই। এই অভিযোগ তুলে এবার পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর-১ নং ব্লকের ৭ নং বড়কোলা অঞ্চলের মোহনপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসের (TMC Office) সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। 

অবিলম্বে পুনরায় তদন্ত করারও দাবি জানায় তারা। ঘটনা নিয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানালেন তারা। অন্যদিকে পার্টি অফিসে ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা খড়গপুর-১ নং ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ বিষ্ণুপদ সিং বলেন, আপাতত প্রথম দফায় ৩১ টি বাড়ি এসেছে। সেগুলোর ফর্ম ফিলাপ চলছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই একের পর এক আবাস দুর্নীতির অভিযোগ উঠেছে জেলায় জেলায়। তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 'দুর্নীতি'র অভিযোগ ওঠে মুর্শিদাবাদেও। তাতে নেতা-আধিকারকদের রোষের মুখেও পড়ছেন। আর এবার সেই 'জনরোষের' আশঙ্কায় গণইস্তফা মুর্শিদাবাদে। পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান-সহ মোট ১৭ জন ইস্তফা দিলেন শনিবার। কাঁদতে কাঁদতে পদত্যাগ করলেন প্রধান। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরের মালিহাটি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে যে ভাবে, তাতেই গণ ইস্তফা দেন সকলে। ইস্তফা দেন ভরতপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন।  দুর্নীতির অভিযোগ ঘিরে জনরোষে পড়ার আশঙ্কাতেই পদত্যাগ বলে জানিয়েছেন তাঁরা। 

অপরদিকে, আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ ওঠে। কোচবিহারের তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। যোগ্য়রা ঘর না পাওয়ার অভিযোগে বিক্ষোভ নদিয়া ও হুগলিতে। তিন জেলাতেই প্রশাসনের আশ্বাস, অভিযোগ খতিয়ে দেখা হবে। তুফানগঞ্জে পথ আটকে প্রতিবাদ করা হয়। নাকাশিপাড়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। কোদালিয়ায় পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সবই আবাস যোজনা নিয়ে অভিযোগ। যত দিন যাচ্ছে ততই জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। চলছে প্রতিবাদ-বিক্ষোভ। আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম থাকা সত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকে। প্রতিবাদে শুক্রবার সকালে অন্দরান ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ায় তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ-অবস্থান। তারপরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পরে পথ অবরোধ ওঠে। সমস্যা সমাধানের আশ্বাস দেন তুফানগঞ্জ ১-এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, চাষের কাজ দেখতে বেরিয়েছিলেন, বেঘোরে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, কাঠগড়ায় বিএসএফ

 প্রায় একইরকম দুর্নীতির অভিযোগে সরগরম হয়েছে নদিয়ার নাকাশিপাড়াও। অভিযোগ, গরিব মানুষ ঘর পাচ্ছেন না, যাঁদের দোতলা পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম উঠছে আবাস যোজনা প্রাপকদের তালিকায়। এমনই অভিযোগে সরগরম নদিয়ার নাকাশিপাড়া ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যোগ্যরা প্রকল্পের সুবিধা না পাওয়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে  নাকাশিপাড়ার পাটিকাবাড়ি পঞ্চায়েতের কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget