এক্সপ্লোর

Bus Accident: ফের বাস দুর্ঘটনা নয়ানজুলিতে, গুরুতর আহত যাত্রীদের ভর্তি করা হল হাসপাতালে

Daspur Bus accident: সাতসকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাস দুর্ঘটনা, চালক পলাতক। 

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরে বাস দুর্ঘটনা (Bus Accident)। ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী। 

৬০-৬৫ জন যাত্রী নিয়ে বাসটি গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল। সকাল ৭টা নাগাদ দাসপুরের চাঁদপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা ডাম্পার বাসটিকে ধাক্কা মারে, বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। আহত যাত্রীদের হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। ডাম্পার আটক হলেও, চালক পলাতক।  প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেও একটি বড়সড় বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাদারিহাটে। পিকনিক বাসে লরির ধাক্কায় মৃত্যু হয় এক যাত্রীর। শিশু ও মহিলা-সহ আহত হন ২৫ জন। পিকনিকের বাসে একেবারে মুখোমুখি ধাক্কা হয় লরির। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসে শিউড়ে ওঠার মতো ছবি। পিকনিকে আনন্দ মুহূর্তে বদলে যায় বিভীষিকায়। ভেঙে চুরমার দুর্ঘটনাগ্রস্ত বাসের সামনের অংশ। গতমাসে এমনই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয় আলিপুরদুয়ারের মাদারিহাট। 

দুর্ঘটনার অভিঘাত কতটা তীব্র, পিকনিক বাসের সামনের অংশের চেহারাতেই তা স্পষ্ট। চালকের বসার জায়গাটুকু ছাড়া বলতে গেলে আর কিছুই অবশিষ্ট নেই। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ২৫ জন বাসযাত্রীকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেতুগ্রামে বাস দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বীরভূমের কীর্ণাহার যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে তা এড়ানো গিয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারির শুরুতেও বড় দুর্ঘটনার মুখোমুখি হয় হেমতাবাদ। বেসরকারি বাস (private bus) ও লরির (lorry) মুখোমুখি সংঘর্ষে (head on collision) জখম হন অন্তত ২০ জন (20 Injured) । হেমতাবাদ (Hemtabad) থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

আরও পড়ুন, 'খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে', গৃহবধূর মৃতদেহ ঘিরে বিক্ষোভ জগৎবল্লভপুরে

স্থানীয় সূত্রে খবর, একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস রায়গঞ্জ থেকে বালুরঘাট যাচ্ছিল। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি এলাকায় সেটি পৌছলে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন ২০ জন যাত্রী। ঘটনাটি জানাজানি হতে বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ছুটে আসে বহু মানুষ। এলাকায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়, চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget