এক্সপ্লোর

West Midnapur: দলবদল সদস্যার, বেলদায় পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির

প্রসঙ্গত ১৩ জন সদস্য নিয়ে গঠিত বেলদা ৮/১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে ছিল ৭ টি আসন আর তৃণমূলের দখলে ছিল ছয়টি আসন ।

 

অমিত জানা, (বেলদা)পশ্চিম মেদিনীপুর: বিধানসভা ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলাতেই একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের একটি পঞ্চায়েতও।  তৃণমূলের দখলে যেতে চলেছে বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত। বিধায়কের হাত ধরে বিজেপি পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান করলেন। আর এরপরই ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হলো তৃণমূল।  শনিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বেলদা ৮/১ গ্রাম পঞ্চায়েতে কোমিয়াচক সংসদের বিজেপি টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্যা কাকলি পাল দাস যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

শনিবার দলীয় কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। প্রসঙ্গত ১৩ জন সদস্য নিয়ে গঠিত বেলদা ৮/১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে ছিল ৭ টি আসন আর তৃণমূলের দখলে ছিল ছয়টি আসন । এদিন পঞ্চায়েত সদস্যা কাকলি পাল দাস তৃণমূলে যোগদানের পর ৭-৬  তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয় এই গ্রাম পঞ্চায়েতে।  শীঘ্রই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনা হবে বলে জানিয়েছেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট।

যোগদানের পর নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে কাকলিদেবী বলেন গত সাড়ে তিন বছর ধরে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও কোন উন্নয়নের কাজ হয়নি।সব কাজেই বাধা দিতেন  দলের নেতারা।  আর সেইজন্যই উন্নয়নের স্বার্থে তিনি  তৃণমূলে যোগদান করেছেন।

বিজেপি অবশ্য কটাক্ষ করে বলেছে, ভুল বুঝিয়ে তাদের ওই পঞ্চায়েত সদস্যর দলবদল করানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়ে গিয়েছিল। গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের অনেক নেতা কর্মীই। ভোটের পর উলট পুরান। এখন অনেক নেতাই তৃণমূলে ফিরে আসতে চেয়েছেন। কয়েকজন বিজেপি বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন।  পঞ্চায়েত স্তরেও দলবদলের প্রভাব পড়েছে। বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দলবদলের ফলে তৃণমূলের দখলে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ-রাজ্যের বিভিন্ন জেলাতেই এই ধারা দেখা যাচ্ছে। সেই ধারাতেই যোগ হল বেলদার ওই পঞ্চায়েতও। 

 

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
Women Help Desk in Police Station: থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget