এক্সপ্লোর

West Midnapur News: খড়্গপুরে বিজেপির পোস্টারে, হোর্ডিংয়ে নেই ছবি, ক্ষুব্ধ হিরণ, কটাক্ষ তৃণমূলের

West Midnapur Political News:এই নিয়ে তৃণমূলের কটাক্ষ, বিলম্বে বোধোদয় হয়েছে বিধায়কের। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, দলীয় পোস্টার নিয়ে এমন কিছু ঘটেনি।

 

বিশ্বজিৎ দাস, পূর্ণেন্দু সিংহ, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে (Kharagpur) পোস্টার, হোর্ডিংয়ে কেন নেই তাঁর ছবি? প্রশ্ন তুলে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA) হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এই নিয়ে তৃণমূলের কটাক্ষ, বিলম্বে বোধোদয় হয়েছে বিধায়কের। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, দলীয় পোস্টার নিয়ে এমন কিছু ঘটেনি।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার জন্য দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্টারে ছেড়ে গিয়েছে খড়পুরের একাধিক এলাকা। কিন্তু কোনও পোস্টারেই নেই স্থানীয় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ছবিই! আর এতেই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির তারকা বিধায়ক। বিঁধেছেন দলেরই একাংশকে।

Darjeeling: ১৭৮ বছর পর দার্জিলিংয়ের অভয়ারণ্যে দেখা মিলল বিরল প্রজাতির পাখির

কিন্তু, কেন দলের একাংশকে নিশানা করলেন হিরণ?স্থানীয় সূত্রে দাবি, বিধায়ক হওয়ার পর থেকে দিলীপ ঘোষের অনুগামীদের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীদের মতবিরোধ বারবার সামনে এসেছে।দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়ে, যাঁরা পোস্টার দিয়েছেন, তাঁরা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির অনুগামী হিসেবেই এলাকায় পরিচিত।

খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেছেন, যাঁরা হোর্ডিং লাগিয়েছেন কজন আছেন তাঁরা? তাঁরা তো ভোট দিয়ে জেতাবেন না। ওই চার পাঁচজন যে হোর্ডিংয়ে থাকলেন তাঁরা তো বোর্ড গড়বেন না।

আর বিজেপি বিধায়ক প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করার পরই কটাক্ষের সুর তৃণমূলের গলায়।পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির দাবি, বিজেপির নেতা দিলীপ ঘোষ ক্রিমিনালদের সামনে-পিছনে নিয়ে বসেন। হিরণের দুঃখ পাওয়ার কিছু নেই, অপরাধীদের সঙ্গে ছবি নেই। আমি নিশ্চিত করে দিচ্ছি হিরণ কাজ করবার সুযোগ পাবেন। কারণ তৃণমূল কাজ করবার দল।

বিজেপি রাজ্য সভাপতি  সুকান্ত মজুমদার এ ব্যাপারে বলেছেন, এখনও পর্যন্ত লিখিত  কোনও অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা হবে। পার্টির কোনও পোস্টারে বিধায়কের ছবি নেই এই ঘটনা ঘটেনি। অন্য কোনও পোস্টারে থাকতে পারে। পার্টির পোস্টারে থাকতেই হবে।

শুক্রবার বিজেপির অনুষ্ঠানমঞ্চে নিগ্রহের শিকার হন হিরণ চট্টোপাধ্যায়ের এক অনুগামী। এবার খড়গপুরে দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়ে পোস্টার-ব্যানারে তাঁর ছবি না থাকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brigade Rally: গিরিশ পার্কে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯
গিরিশ পার্কে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯
West Bengal Election 2026 Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
US Israel strikes on Iran: এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !
এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !
US Israel strikes on Iran: এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের
এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget