এক্সপ্লোর

Fire in SSKM Hospital: 'নিজেরাই জল দিয়ে নেভানোর চেষ্টা করছিলাম, পারিনি', ত্রস্ত মুখে বললেন হাসপাতাল কর্মীরা

Hospital Staff Comments: রোগীরা তখন সকলে বেরিয়ে গেলেও কাজ করছিলেন হাসপাতাল কর্মীরা। হঠাতই কালো ধোঁয়া। দেখতে দেখতে ভয়ঙ্কর আগুনের খবর ছড়িয়ে পড়ল রাজ্যের অন্যতম সুপার স্পেশ্য়ালিটি হাসপাতাল, এসএসকেএম চত্বরে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রোগীরা তখন সকলে বেরিয়ে গেলেও কাজ করছিলেন হাসপাতাল কর্মীরা। হঠাতই কালো ধোঁয়া। দেখতে দেখতে ভয়ঙ্কর আগুনের খবর ছড়িয়ে পড়ল রাজ্যের অন্যতম সুপার স্পেশ্য়ালিটি হাসপাতাল, এসএসকেএম চত্বরে। কর্মীদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এক জন বললেন, 'প্রায় এক ঘণ্টা হয়ে গিয়েছে আগুন ধরেছে। আমরা ভিতরে ছিলাম। রিপোর্টিং রুমে গিয়ে দেখি কালো ধোঁয়া। দাউদাউ করে আগুন দেখলাম।'

ত্রাসের 'গ্রাস'...
হাসপাতাল কর্মীদের দাবি, ঘটনার সময় ভিতরে কোনও রোগী ছিলেন না। কাজ গোছাচ্ছিলেন কর্মীরাই। হঠাৎ রিপোর্টিং রুমের দিকে যেতেই কালো থিকথিকে ধোঁয়া নজরে আসে তাঁদের। এক কর্মীর কথায়, 'নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলাম। কিন্তু পারিনি। এত দাউদাউ করে আগুন জ্বলছিল, তাতে সকলে বেরিয়ে আসি।' তাঁদের মতে হঠাৎ কী থেকে আগুন এখনও বুঝতে পারেননি। আপাতত, আগুন নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা করছে দমকল। সূত্রের খবর, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনাও গিয়েছে। যদিও হাসপাতাল চত্বরের বাইরে ভিড় করা রোগী-পরিবারের উৎকণ্ঠা এখনও কমেনি। 

কী ঘটেছিল?
বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। যেখানে আগুন লেগেছে, সেটি হল, এসএসকেএম-এর এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত। সেখানে সিটি স্ক্যান হয়। বেশ কিছু ল্যাবরেটরিও রয়েছে। বিল্ডিংয়ের ভিতরে আগুন ধরেছে। যেখানে আগুন ধরেছে, সেখানে একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে। ফলে আগুন সেখান থেকে ছড়িয়েছে কিনা, বা তার কারণে আগুন আরও ছড়াতে পারে কিনা, তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে ধোঁয়া বেড়ে চলেছে অনর্গল। দমকলের নয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফার্স্ট ফ্লোরে নিউ ক্যাজুয়াল্টি ব্লকে ৩০ থেকে ৩৫ জন রোগী ভর্তি ছিলেন। যেহেতু ধোঁয়া বেরোচ্ছে, তাই রোগীদের নিরাপত্তার কারমে নিউ ব্লকের ম্যাকেঞ্জি ওয়ার্ডে এবং ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। বৈদ্যতিক বিভ্রাটে সিটি স্ক্যান মেশিন এবং তার যন্ত্রাংশ থেকেই আগুনের উৎপত্তি বলে জানা গিয়েছে। কারও কোনও ক্ষতি হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছনো সম্ভব হয়নি। তাই জানলার কাচ ভেঙে আগুন অ্যারেস্ট করার চেষ্টা চলছে, যাতে করিডর হয়ে অন্যত্র আগুন ছড়াতে না পারে। যেখানে আগুন লেগেছে, তার ঠিক উপরেই রোগীদের ওয়ার্ড রয়েছে। তাই আগুন যাতে কোনও ভাবে সেখানে পৌঁছতে না পারে, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

আরও পড়ুন:এসএসকেএমে কীভাবে আগুন ? যা বললেন অরূপ...



সেরা শিরোনাম

Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget