এক্সপ্লোর

SSKM Hospital Fire : এসএসকেএমে কীভাবে আগুন ? যা বললেন অরূপ...

Fire in Hospital : ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের ৯টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে

কলকাতা : এসএসকেএমের (SSKM) এমার্জেন্সির সিটি স্ক্যান বিভাগে আগুন (Fire)। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের ৯টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু, কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, ওখানে কোনও রোগী ছিল না। স্ক্যান করা হয় ওখানে। সম্ভবত স্ক্যান করার মেশিনে আগুন লেগেছে। সেখান থেকেই ধোঁয়া।

দোতলায় ল্যাবে আগুন-

শহরে ফের আগুন আতঙ্ক। রাত ১০টা নাগাদ এসএসকেএমের এমার্জেন্সির বিল্ডিংয়ের দোতলায় ল্যাবে আগুন লাগে। বিকট আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমার্জেন্সির করিডর পেরোলেই রয়েছে একাধিক ওয়ার্ড। আগুন লাগার পর এমার্জেন্সি বিভাগ পুরোপুরি বন্ধ করে রাখা হয়। যাতে কেউ প্রবেশ করতে না পারে, তাই সংশ্লিষ্ট চত্বর ব্যারিকেড করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে একের পর এক ইঞ্জিন। এই মুহূর্তে দমকলের মোট ৯টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও এক ঘণ্টার বেশি সময় চলে যাওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হাসপাতালে যেসব রোগী আসছেন, তাঁদের অন্য বিভাগে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । তিনি সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। 

এসএসকেএম এমন একটি হাসপাতালে যেখানে দিনভর রোগীর পরিজনেরা থাকেন, সেরকম একটা হাসপাতালে আগুনের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে তাঁদের চোখেমুখে উৎকণ্ঠার ছবি ধরা পড়ে। এক রোগীর আত্মীয় বলেন, "হাসপাতালে আমার বাবা রয়েছে। হাঁটতে পারে না। অন্য বিল্ডিংয়ে যখন আগুন লাগে, সেই আগুনের প্রচণ্ড ধোঁয়া আমাদের দিকে চলে আসে। তখনই সিস্টাররা জায়গা খালি করে দিতে বলেন। আমার বাবাকে আমি আর এক গার্ড ধরে ছিলাম। এখন নিচতলায় আছে। বাবার স্যালাইন চলছিল। অক্সিজেন চলছিল।" এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফার্স্ট ফ্লোরে নিউ ক্যাজুয়াল্টি ব্লকে ৩০ থেকে ৩৫ জন রোগী ভর্তি ছিলেন। যেহেতু ধোঁয়া বেরোচ্ছে, তাই রোগীদের নিরাপত্তার কারণে নিউ ব্লকের ম্যাকেঞ্জি ওয়ার্ডে এবং ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। বৈদ্যতিক বিভ্রাটে সিটি স্ক্যান মেশিন এবং তার যন্ত্রাংশ থেকেই আগুনের উৎপত্তি বলে জানা গিয়েছে। কারও কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন ; এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিংয়ের ল্যাবে আগুন

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget