এক্সপ্লোর

Calcutta High Court: TET-এর নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? জানতে চাইল হাইকোর্ট

ফোনেই এই বিষয়ে পর্ষদ সভাপতিকে অবগত করার নির্দেশ দিলেন বিচারপতি। মামলাকারীদের দাবি, ২০১৪ বা ২০১৭, কোনও বারেই প্রাথমিক টেটের নম্বর প্রকাশ্যে আনেনি পর্ষদ।

কলকাতা: আজই মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি। ইচ্ছাপ্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? জানতে চাইল হাইকোর্ট (Calcutta High Court)।  ফোনেই এই বিষয়ে পর্ষদ সভাপতিকে অবগত করার নির্দেশ দিলেন বিচারপতি। মামলাকারীদের দাবি, ২০১৪ বা ২০১৭, কোনও বারেই প্রাথমিক টেটের নম্বর প্রকাশ্যে আনেনি পর্ষদ। যাঁরা দুটি টেটেই পাশ করেছেন, তাঁরা যদি নম্বর জানতে পারেন তাহলে যে টেটে তাঁরা বেশি নম্বর পেয়েছেন, সেই টেটের শংসাপত্র সদ্য শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় জমা দেবেন। ফলে নিয়োগে তাঁরা বর্ধিত সুবিধা পাবেন বলে দাবি মামলাকারীদের। এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার মামলার শুনানি। 

২০১৪-র টেটে (TET) অংশগ্রহণ করেছিলেন ১২ লক্ষ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করে হয়েছে। গতকালে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে, এমনটাই দাবি করলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। OMR শিট নষ্ট নিয়ে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

TET’এর OMR শিট নষ্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চ। এ প্রসঙ্গে, পর্ষদকে ভর্ত্‍সনা করে, বিচারপতি বলেন, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই উত্তরপত্রগুলো নষ্ট করা হয়েছিল। বাছাই করা সংস্থাকে দেওয়া হয়েছিল নষ্ট করার বরাত। এই পদ্ধতি আদালতের মনে সন্দেহ তৈরি করছে। পর্ষদের যে কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও আদালত সন্দিহান।

বিচারপতি আরও বলেন, কত OMR Sheet নষ্ট করা হয়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যা বলা নেই। সংখ্যাটা প্রায় ১২ লক্ষ ৯৫ হাজার। ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে কার কার OMR Sheet নষ্ট হল তাও পর্ষদের অজানা। এর প্রায় মাস খানেক পর, সোমবার, হাইকোর্টে, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের ওঠে OMR শিট প্রসঙ্গ। এদিন ভুল প্রশ্ন সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, ২০ লক্ষ নয়, ২০১৪-র টেটে (TET) অংশগ্রহণ করেছিলেন ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী।

প্রায় ২০ লাখ আবেদন জমা পড়েছিল। কিন্তু পরীক্ষায় বসেছিলেন, ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। বাকিরা অনুপস্থিত ছিলেন। এই ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী, প্রত্যেকের OMR Sheet-ই নষ্ট করা হয়। OMR শিট নষ্ট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে CBI।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, গ্রেফতার কুণাল ঘোষ
NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, গ্রেফতার কুণাল ঘোষ
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
Professor Arrested: ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক
ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget