এক্সপ্লোর

Pankaj Dutta : প্রাক্তন IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari : বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্তকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বড়তলা থানাতে একাধিকবার ডেকে হেনস্থা করAn


কলকাতা : দশকের পর দশক ধরে রাজ্য় পুলিশের দক্ষ, সৎ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেষ জীবনে তাঁকেই সেই পুলিশের হাতে হেনস্থা হতে হয় বলে অভিযোগ ওঠে। বড়তলা থানায় প্রাক্তন IPS অফিসার পঙ্কজ দত্তকে ডেকে হেনস্থার অভিযোগে জল গড়ায় রাজ্য মানবাধিকার কমিশন পর্যন্ত। অবশেষে বিজেপি সরকার ক্ষমতায় এসে, নিল বড় ব্যবস্থা। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন,  অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্তকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়তলা থানাতে একাধিকবার ডেকে হেনস্থা করা হয়। পঙ্কজ দত্তকে সকাল ১০টায় ডাকা হয়, রাত ১০টায় ছাড়া হয়। তাঁকে থানায় চা তো দূরের কথা, জল খেতেও দেওয়া হয়নি। করা হয় অপরিসীম হেনস্থা। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি সেইসময় তৎকালীন বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম। সেইসময়কার আইওকে সাসপেন্ড করলাম। সেইসময় ওই থানার যিনি আইসি, সেই সুবর্ণ দত্তকে সাসপেন্ড করলাম'।  

পঙ্কজ দত্তর সঙ্গে এমন ঘটনা ঘটার পর প্রবল অপমানে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই ঘটনা নিয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ জানান দুই আইনজীবীও। হালে কমিশন রেকর্ড করে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়ের বয়ান।  আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান, পুলিশের কাছে মানুষকে গিয়ে বারবার হেনস্থা হতে হয়। মানবাধিকার কমিশনের তরফ থেকে গাইডলাইন দেওয়া হোক। 
 
আর জি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন চলাকালীন একটি মন্তব্য়ের প্রেক্ষিতে প্রাক্তন IPS অফিসার পঙ্কজ দত্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  পরে তাঁকে ডেকে পাঠানো হয় বড়তলা থানায়। অভিযোগ সেদিন ঘণ্টার পর ঘণ্টা তাঁকে থানায় বসিয়ে রাখা হয়। থানার বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়! অভিযোগ সেই বিক্ষোভ ছিল পুরোটাই পরিকল্পিত! থানার ভিতরে বসিয়ে রেখে এবং বাইরে বিক্ষোভ দেখিয়ে, একজন প্রাক্তন আইপিএস অফিসারকে কার্যত হেনস্থার অভিযোগ ওঠে। এই ঘটনার কয়েকদিন পর,  ২৩ অক্টোবর, বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান পঙ্কজ দত্ত।  সেখানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। নাক-মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় বারাণসীরই হাসপাতালে। গতবছর ৩০ নভেম্বর সেখানেই তাঁর মৃত্য়ু হয়। 

এবার সেই ঘটনাতেই সরাসরি বড় ব্যবস্থা নিল রাজ্য সরকার। 

              

আরও পড়ুন : কেন আন্দোলন এতটা বেড়ে যাওয়ার পর পদত্যাগ? সোশ্যাল মিডিয়ায় যা জানালেন ধর্মেন্দ্র প্রধান                                       

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget