এক্সপ্লোর

Singur: ছিল চাষের জমি, হয়ে গেল জলাশয়, 'সব হারানো' সিঙ্গুরের আরেক ছবি

Hooghly News: টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ ঘিরে,যখন ফের একবার নতুন করে শিরোনামে উঠে এল সিঙ্গুর।

কলকাতা: ছিল চাষের জমি, হয়ে গেল জলাশয়। কথা ছিল গাড়ি কারখানা হবে। এরপর না হয়েছে শিল্প, না হচ্ছে চাষ আবাদ। সিঙ্গুরের (Singur) চাষের জমিতে এবার জলাশয়ে খেলতে দেখা গেল মাছ। সিঙ্গুরে কৃষি নেই, রাজ্য সরকারেরই (West Bengal) জলসম্পদ উন্নয়ন দফতরের প্রকল্পে তৈরি করা হয়েছে জলাশয়।

চাষের জমিতে এবার জলাশয়ে চরতে দেখা গেল মাছ: কথা ছিল শিল্প হবে, কারখানা হবে। কথা ছিল সিঙ্গুর পথ দেখাবে। কথা ছিল সোনার দিন আসবে। কিন্তু কোথায় কী? এবার, টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ ঘিরে,যখন ফের একবার নতুন করে শিরোনামে উঠে এল সিঙ্গুর। তখনই, আরও একবার ধরা পড়ল 'সব হারানো' সিঙ্গুরের আরেক ছবি। সিঙ্গুরের বাসিন্দা বনমালী মাইতি। অন্য অনেক ইচ্ছুক কৃষকদের মতো ,টাটার কারখানার জন্য জমি দিয়েছিলেন তিনিও।

কারখানা না হওয়ায়, আদালতের নির্দেশে শেষে জমি ফেরত পান। কিন্তু, কংক্রিট মিশে থাকা জমিতে, তারপর আর ফসল ফলাতে পারেননি। তাঁর জমিতেই এখন জলাশয়। খেলে বেড়ায় মাছ। জমির মালিক বনমালী মাইতি বলেন, “এটা আমারই জমি তো। আমরা তখন জমি দিয়ে দিয়েছিলাম। তখন শিল্প হোক আমরা চেয়েছিলাম। পরিস্থিতি বলতে, এখন যে হয়েছে এইটা এই পুকুর করে দিয়েছি। পুকুর করে দিয়েছে সরকার থেকে আমাকে এটা করে দিয়েছে।’’          

এই জলাশয় অবশ্য় যে সে জলাশয় নয়, রীতিমতো রাজ্য সরকারেরই প্রকল্পের অধীন। খাতায় কলমে এর নাম ওয়াটার ডিটেনশন স্ট্রাকচার। রাজ্য সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের অধীনে এই প্রকল্প। এই প্রকল্পটির উদ্দেশ্য মাছ চাষ, বৃক্ষরোপণ ও সব্জিচাষ। আশপাশের কৃষি এলাকায় জল সরবরাহ করতেও কাজে আসে এই জলাশয়সব হারানো এই সিঙ্গুরের মাটিতেই ১১ একর জমিতে অ্যাগ্রো পার্ক তৈরি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “সিঙ্গুরে আমরা অ্যাগ্রো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি হতে পারে। ১১ একর জমিতে গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের বলছি, যাতে ইন্টারেস্ট পায়, সেজন্য নানা সুযোগ সুবিধা থাকবে। স্টেশন ও ট্রমা কেয়ার ইউনিটের সংলগ্ন জমি।’’কিন্তু স্থানীয়দের দাবি, চিহ্নিত করা সেই জমিতে এখনও পর্যন্ত গড়ে ওঠেনি কোনও অ্য়াগ্রো পার্ক।       

আরও পড়ুন: Ration Scam: কম রেশন দিয়ে পাচার বাংলাদেশে! চাঞ্চল্যকর অভিযোগ সীমান্তের বাসিন্দাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sudip Banerjee: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার কি ভাঙতে পারে 'ঋতব্রত-তৃণমূল'-এর ঘর?
Sudip Banerjee: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার কি ভাঙতে পারে 'ঋতব্রত-তৃণমূল'-এর ঘর?
Madan Mitra : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
Ritabrata TMC: 'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের
Ritabrata TMC: 'কালীঘাট-তৃণমূল'-এ ভাঙন অব্যাহত, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget