এক্সপ্লোর

Ration Scam: কম রেশন দিয়ে পাচার বাংলাদেশে! চাঞ্চল্যকর অভিযোগ সীমান্তের বাসিন্দাদের

North 24 Parganas: তবে মাত্র ৩ বছর আগে গোটা দেশ বা রাজ্য দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। ভয়ঙ্কর করোনাকাল। দেশজুড়ে লকডাউন। বহু মানুষের হাতে কাজ নেই।

সমীরণ পাল, গাইঘাটা: বাংলার রেশনের চাল কি পৌঁছে গেছিল বাংলাদেশেও? এই প্রশ্ন উঠছে কারণ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটার পাঁচপোতা অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, তাঁদেরকে কম রেশন দিয়ে তা পাচার করা হত বাংলাদেশ। রেশনের চাল বাংলাদেশে পাচার হলে BSF কী করছিল? প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। আমাদের রাজ্য থেকে সবই পাচার হয়। একা বিএসএফের পক্ষে আটকানো সম্ভব নয়। পাল্টা জবাব দিয়েছেন শমীক ভট্টাচার্য।

রেশনের চাল কি পৌঁছে বাংলাদেশেও?

মাত্র ৩ বছর আগে গোটা দেশ বা রাজ্য দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। ভয়ঙ্কর করোনাকাল। দেশজুড়ে লকডাউন। বহু মানুষের হাতে কাজ নেই। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই একের পর এক অভিযোগ সামনে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পুর নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ। আর এবার রেশন বণ্টন দুর্নীতির অভিযোগ। স্পটতই, যার সঙ্গে জড়িয়ে আছে দু'বেলা দু'মুঠো খাবারের মতো বিষয়।

রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ED। এখন প্রশ্ন উঠছে, বাংলার মানুষকে 'ভাতে মেরে' সেই চাল কি পৌঁছে গেছিল বাংলাদেশে? গরুর সঙ্গে কি বাংলাদেশে পাচার হয়েছে রেশনের চাল-গমও? উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতা অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ করছেন, তাঁদেরকে কম রেশন দিয়ে তা পাচার করা হত বাংলাদেশ।

যেখানকার মানুষ একথা বলছেন, সেই গাইঘাটা থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী ও রেশন দুর্নীতিতে ধৃত জ্য়োতিপ্রিয় মল্লিকের রাজনৈতিক উত্থান। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার বহু আগে থেকেই, ভরা বাম আমলে ২০০১ ও ২০০৬ পরপর দুবার গাইঘাটার মানুষ জ্যোতিপ্রিয় মল্লিককে ঢেলে সমর্থন করেছেন, বিধায়ক করেছেন। উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতা থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের দূরত্ব মেরেকেটে ১০ কিলোমিটার। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে দায় কার? উঠছে প্রশ্ন। এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এটা তো বিএসএফের দেখার। বিএসএফ কী করছিল, যদি এই অভিযোগ সত্যি হয়।’’ পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমাদের রাজ্য থেকে সবই তো পাচার হয়। ফলে এখান থেকে ওদিকে কিছু তো যায়। তৃণমূল প্রশ্ন তুলবে BSF কী করছিল? একা BSF এই দীর্ঘ বর্ডারে আটকাতে পারবে না।’’

আরও পড়ুন: Kolkata News: শহিদ মিনারে বাজি বাজার বসা নিয়ে আপত্তি, প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি সবুজ মঞ্চের

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget