এক্সপ্লোর

Jadavpur University: 'ফলাফল কী হবে?' র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে বৈঠকের পরেও সন্দিহান অন্তর্বর্তী উপাচার্য

JU: ছাত্র-শিক্ষক-গবেষক-শিক্ষাকর্মীদের নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকের ফলাফল নিয়ে এখনও সন্দিহান উপাচার্য। 

কলকাতা: বৈঠক ডেকেও সন্দিহান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে সবপক্ষকে নিয়ে বৈঠক করেন উপাচার্য। ছাত্র-শিক্ষক-গবেষক-শিক্ষাকর্মীদের নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকের ফলাফল নিয়ে এখনও সন্দিহান উপাচার্য।  সূত্রের খবর, ছাত্রছাত্রীদের মর্জিতে যাদবপুরে বসবে সিসি ক্যামেরা? 'কোথায় কোথায় বসবে সিসি ক্যামেরা, লিখিত ভাবে জানাতে হবে কর্তৃপক্ষকে'। যাদবপুরে সবপক্ষের সঙ্গে বৈঠকে দাবি করেছে ছাত্র সংগঠন। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া নিয়েও আপত্তি উঠেছে। কোথায় বসবে সিসি ক্যামেরা সেটা কেন ঠিক করবে ছাত্ররা? এখন এ নিয়ে উঠছে প্রশ্ন।

কবে ক্যাম্পাসে বসবে সিসি ক্যামেরা?

তবে এত কিছুর পরেও এখনও কোনও ব্যবস্থাই নেওয়া হল না। কবে ক্যাম্পাসে বসবে সিসি ক্যামেরা? ছাত্রমৃত্যুর ২১ দিন পরেও জানাতে পারল না কর্তৃপক্ষ। 'আজ বললেই, কাল সিসি ক্যামেরা বসতে পারে না!' '১৫ দিনও সময় লাগতে পারে'। বিতর্কের মুখে এদিন এমনটাই সাফাই দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।                                                               

ক্যাম্পাসে যত্রতত্র পড়ে খালি মদের বোতল

ছাত্র মৃ্ত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। এর পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগানো হয়নি। ক্যাম্পাসে যত্রতত্র পড়ে খালি মদের বোতল। অন্তর্বর্তী উপাচার্য কিছুদিন আগেই জানিয়েছিলেন, সরকারি সংস্থাকেই সিসি ক্যামেরা বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকেই শুরু হতে পারে ক্যামেরা বসানোর কাজ। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ভার এবার প্রাক্তন সেনা কর্মীদের হাতে তুলে দিতে চায় কর্তৃপক্ষ। এর জন্য প্রতিরক্ষা মন্ত্রককেও চিঠি দেওয়া হয়েছে। ছাত্র মৃত্যুর পর তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্তর্বর্তী উপাচার্য জানিয়েছেন, অ্যান্টি-র‍্যাগিং স্কোয়াডে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে ১০টি পয়েন্টে এবার থেকে চেকিং হবে।  বিশেষ নজরদারি থাকবে আন্ডার গ্র্যাজুয়েট ওয়ানে। এর পাশাপাশি, যাদবপুর ক্যাম্পাসে মদ ও মাদক সেবন রুখতে নারকোটিক্স কন্ট্রোলের বিশেষ ডিটেক্টর লাগানোরও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

কবে আসছে ইসরোর টিম? 

উল্লেখ্য, জানা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ইসরো-র টিম। ইসরো-র তরফে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চন্দ্রযান ল্যান্ডিং-এর দিনেই ইসরো-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, র‍্যাগিং রুখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যাদবপুরের পর অন্য বিশ্ববিদ্যালয়েও যাবে ইসরো-র টিম, খবর রাজভবন সূত্রে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget