এক্সপ্লোর

Koustav Arrested: 'মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার কে দিয়েছে ? ' সওয়াল বিকাশরঞ্জনের

Bikash Ranjan on Koustav Arrested: কেন মাঝরাতে পুলিশ বাড়িতে ঢুকল? কৌস্তভের হয়ে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। আরও কী বললেন আইনজীবীর ?

কলকাতা:  আদালতে এদিন চলে কৌস্তভ বাগচীকে গ্রেফতারি মামলার শুনানি (Kaustav Bagchi Arrested Case)। 'মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার কে দিয়েছে? ' কৌস্তভের হয়ে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। 

এদিন বাঙ্কশাল আদালতে কৌস্তভের হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন , 'মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার পুলিশকে (Police) কে দিয়েছে? সে কি কোনও সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত? কৌস্তভ বলেছেন, একটি বই বাজারে আছে। যে বইয়ে মুখ্যমন্ত্রীর অতীত ও বর্তমান সম্পর্কে বলা আছে। সেই বই এখনও বাজারে পাওয়া যাচ্ছে, সরকার তো ব্যান করেনি। কেন ৪১ ধারায় নোটিস করল না পুলিশ? কেন মাঝরাতে পুলিশ বাড়িতে ঢুকল? এরপর তো কোনও বিচারকের বাড়িতেও পুলিশ ঢুকে যাবে।'  

'কোথায় যাচ্ছে আইন ব্যবস্থা? রাত ৩টেয় বাড়িতে পুলিশ চলে এল! এত রাতে কারও বাড়িতে পুলিশ যাওয়ায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে। আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর. পুলিশ ১০ মার্চ পর্যন্ত হেফাজতে চেয়েছে মোটিভ খুঁজে বের করার জন্য? ওসি, আইও-কে শোকজ করা হোক। যে কোনও শর্তে কৌস্তভকে জামিনের আর্জি। আইনজীবীরা বলছেন, আমরা আতঙ্কিত, উকিল সমাজ আজ আতঙ্কিত। বৈদ্যুতিন মাধ্যমে কারও সম্পর্কে বাজে ধারনা ছড়ানোর চেষ্টা হয়েছে। আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন, সওয়াল সরকারি আইনজীবীর।

'১০টা নাগাদ বক্তব্য সমাজমাধ্যমে পাওয়া গেল, আর রাত ৩টেয় পুলিশ বাড়িতে গেল? ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হোক, না হলে আমরা কোর্টরুম থেকে নড়ব না', আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। 'হাইকোর্টের বিচারপতির বাড়ির বাইরে পোস্টারকাণ্ডে এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। আর রাত তিনটের সময়ে বাড়িতে গিয়ে এক উকিলকে তুলে আনছে?' কৌস্তভের হয়ে সওয়াল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। 'এখনই অর্ডার দিন, তারপর কোর্টে এই মামলা উঠবে', দাবি আইনজীবীদের। এরপরে হট্টগোলের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন বিচারক।

প্রসঙ্গত, সাগরদিঘির ফলপ্রকাশের পরই অধীর চৌধুরীকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রশ্ন তোলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মেয়ে ও গাড়িচালকের মৃত্য়ু নিয়ে। এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণের কৌশল নেয় কংগ্রেস। এরপরেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে একটা নির্বাচনে হেরে। তাই এই মন্তব্য। কংগ্রেসও ছেড়ে কথা বলবে না। অধীর চৌধুরী বারণ করেছিলেন এ নিয়ে বলতে। চুপ থাকব না। দল থেকে যদি তাড়িয়েও দেয়, তাও না।'

আরও পড়ুন, 'কংগ্রেসকে প্রতিদান মমতার', কৌস্তভের গ্রেফতারিতে প্রতিক্রিয়া শুভেন্দুর

যদিও এদিন শেষঅবধি গ্রেফতার হন কৌস্তভ। গ্রেফতারের পর আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'মাতৃসমা মুখ্যমন্ত্রী পৃত্রসম কৌস্তচ বাগচীকে ভয় পেয়েছেন, এটাই আমার রাজনৈতিক জয়। সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার। মনে করেছে তাই তুলে নিয়ে যাওয়ার মতো। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার কোর্টে ও রাজপথে দেখা হবে'।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget