এক্সপ্লোর

Damayanti Sen : 'এই দুই কারণেই...'! কেন নিরুদ্দেশ হয়েছিলেন দময়ন্তী ? জানালেন পুলিশ কর্তা

Shooter Damayanti Sen Missing Update : খোঁজ মিলল রাইফেল শ্য়ুটার দময়ন্তী সেনের। কীভাবে খোঁজ মিলল ? কেন নিরুদ্দেশ হয়েছিলেন ?

সুনীত হালদার, হাওড়া: গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে তাকে রামকৃষ্ণপুর ঘাটে বসে থাকতে দেখেন তার বাবা ধ্রুবজ্যোতি সেন। তিনি সঙ্গে সঙ্গে তাকে বাড়ি নিয়ে যান। পরে হাওড়া থানাতে তাকে নিয়ে আসা হয়। পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে তার বয়ান রেকর্ড করা হয়। আজ তাকে হাওড়া আদালতে তোলা হবে। হাওড়া সিটি পুলিসের ডিসি সেন্ট্রাল তৌসিফ আলি আজহার নিজে দময়ন্তীর সঙ্গে কথা বলেন। তিনি জানান, 'তার সঙ্গে তার বাবা-মায়ের পড়াশোনা এবং খেলাধুলার প্র্যাকটিস নিয়ে মনোমালিন্য হয়েছিল। তারপরই সে নিরুদ্দেশ হয়। এই দুদিন কোথায় কোথায় সে ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আনন্দের কথা যে, সে সুস্থ অবস্থায় ফিরে এসেছে।'           

দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন বলেন, পুলিশের পক্ষ থেকে তাকে ট্রাকিং করা হয়। শ্রীরামপুর স্টেশনে একটি মেয়ের সঙ্গে তার আলাপ হয়। সে তাকে নানাভাবে সহযোগিতা করে। আজকে সকালে তার পরনের পোশাক আলাদা ছিল। তার মতে মেয়ে পড়াশোনা এবং খেলাধুলার সিডিউল নিয়ে মানসিক চাপে ছিল। সেই থেকেই এই ঘটনা হতে পারে। তবে সে এখন রাইফেল শুটিংয়ে মনসংযোগ দিতে চায়। তিনি মেয়ের ফিরে আসার ব্যাপারে তার কোচ এবং অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানিয়েছেন। দময়ন্তী বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস গোটা পরিবারে।

আরও পড়ুন - ৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?

দময়ন্তীকে খুঁজে পাওয়ার পর, সোশ্যাল মিডিয়াতে বাবা, মা ও কোচ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই খবর দেন। দময়ন্তীর মা লেখেন, 'আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে আমার মেয়ে দময়ন্তী সেনকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে। ঈশ্বরের অসীম কৃপায় সে আমাদের কাছে ফিরে এসেছে। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন—আমাদের পরিবার আত্মীয় স্বজন,বন্ধু,সহকর্মী, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, সোশ্যাল মিডিয়ার অসংখ্য মানুষ, শুভানুধ্যায়ী এবং প্রত্যেক শুভাকাঙ্ক্ষী—আপনাদের সকলের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার মেয়ের প্রতি আপনাদের ভালোবাসা, প্রার্থনা, সহযোগিতা এবং অক্লান্ত প্রচেষ্টার ঋণ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই দুঃসময়ে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই ভালোবাসা ও মানবিকতা আমরা কোনোদিন ভুলব না। সকলের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।'

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাড়ির পোশাকে দোকানে কিছু জিনিস কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি উঠতি রাইফেল শ্যুটার। শ্যুটারকে শেষ দেখা যায় হাওড়া স্টেশনে। শ্যুটারের মা মৌমিতা রায় সেন সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে জানিয়েছেন, 'সকাল ১০টায় হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আমার মেয়ে দময়ন্তী সেনকে শেষবার দেখা গিয়েছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট।' রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাইফেল শ্যুটার। নিখোঁজ নাবালিকা দময়ন্তী সেনের বাড়ি হাওড়ায়। থানায় নিখোঁজ ডায়েরি করার পর প্রায় ৪০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর খোঁজ মিলল কিশোরীর। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget