এক্সপ্লোর

West Bengal Police: রাজ্যে বার বার আক্রান্ত পুলিশ, উর্দির ভয় কি উবেই গিয়েছে!

Kolkata News: কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, কুলটি থেকে কলকাতা, রাজ্যে বার বার আক্রান্ত হচ্ছে পুলিশ।

সুমন ঘড়াই, মুন্না আগরওয়াল ও প্রবীর চক্রবর্তী: কেন বাংলায় বারবার সফট টার্গেট হচ্ছেন আইনরক্ষকরা? অতীতে পুলিশকে আক্রমণ বা হুমকি হুঁশিয়ারির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই কি প্রশ্রয় পেয়ে যাচ্ছে হামলাকারীরা (Attacks on Police)? কি বলছেন বিশেষজ্ঞরা? অতীতে আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্যদেরই বা মত কী? (West Bengal Police)

রাজ্যে বার বার আক্রান্ত হয়ে চলেছে পুলিশ

কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, কুলটি থেকে কলকাতা, রাজ্যে বার বার আক্রান্ত হচ্ছে পুলিশ (Kolkata News)। ইদানীং কালে পর পর এমন ঘটনা সামনে এসেছে।২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজে, ছাত্রভোটের মনোনয়ন তোলা নিয়ে তুমুল সংঘর্ষের মধ্যে গুলিতে মৃত্যু হয় ডিউটিতে থাকাকালীন সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর। ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তৃণমূলের প্রাক্তন বরো চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নার বিরুদ্ধে। আজ অবধি সেই ঘটনায় দোষীদের শাস্তি হয়নি!

প্রয়াত তাপস চৌধুরীর স্ত্রী মিনতি চৌধুরী বলেন, "পুলিশ যেন সহজলভ্য হয়ে গেছে। যে কেউ পুলিশকে ধরে পেটাতে পারে। সবার জন্য পুলিশ জীবন দেয়, আর পুলিশকেই টার্গেট করছে। আমার স্বামীকেও মেরে পেলল, এখনও শাস্তি হল না। সরকারকে অনুরোধ, আপনি কড়া হাতে মোকাবিলা করুন। ফ্যামিলি ছেড়ে কাজ করবে, আর তাদের এরকম মার খেতে হবে। পুলিশকে মারা যেন জলভাত হয়ে গেছে। এইভাবে যদি করে, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্ম আর পুলিশে চাকরিই করবে না।"

আরও পড়ুন: Sukanya Mondal: অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, কেনা হয়েছে জমি, কিন্তু নেই হিসেব, নজরে অনুব্রত-কন্যার সম্পত্তি

২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায় তাঁকে। তার পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে বীরভূমের দুবরাজপুরে, সাব ইন্সপেক্টর অমিত চক্রবর্তীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। বোমার ঘায়ে মৃত্যু হয় তাঁর। স্বামীর মৃত্যুতে পুলিশের চাকরি পান অমিতের স্ক্রী পুতুল চক্রবর্তী। তাঁর বক্তব্য, "দলমত নির্বিশেষে কাজ করতে পারছি না। আমাদের তো দলদাস করে রেখেছে!"

দার্জিলিংয়ে পুলিশের সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক হত্যাকাণ্ডে এফআইআর-এ নাম ছিল বিমল গুরুংয়ের। কিন্তু ২০২১-এর ভোটের আগে সেই তাঁকেই দেখা যায় পুলিশি নিরাপত্তায় কলকাতায় ফিরছেন।  বিধানসভা নির্বাচনে খোলাখুলি তৃণমূলকে সমর্থন কথা জানান তিনি।

উবে গিয়েছে উর্দির ভয়!

আর তাতেই নানা মহলে প্রশ্ন, পুলিশ মেরে কিংবা হুমকি দিয়েও পার পাওয়া যায়, এটা বুঝতে পেরেই কি উর্দির ভয় উবে গিয়েছে? পুলিশের রাজনীতিকরণের ফলই কি এটা?

কালিয়াগঞ্জের ঘটনায় বুধবার  নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে ডিজিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, "পুলিশ কী করছিল? এই ঘটনা ঘটল কী করে? পুলিশ অ্যাক্টিভ ছিল না? এসপি-রা কী করছিলেন? ইমিডিয়েট ব্যবস্থা নিন। এরকম ঘটনা বার বার ঘটছে। ইনটেলিজেন্স কী করছিল? তাদের কাছে খবর ছিল না?"

এর পর তিনি বলেন, "পুলিশ বুট পরে গটগট করে হাটুক। তাহলেই বুলেটের কাজ করবে। আমরা আর্মড পুলিশকে কাজে লাগাচ্ছি না। কিন্তু তার পরও আপনারা লাঠি ব্যবহার কেন করেন না? ভয় দেখান। লাঠি উঁচিয়ে ভয় দেখান।"

এ দিকে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানার এক টোটচালক গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। যদিও, পুলিশের দাবি, কোনও গুলি চালানো হয়নি, রবার বুলেট ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget