এক্সপ্লোর

Purulia News: চাষের জমিতে কাজ করতে গিয়ে বিপত্তি, বজ্রপাতে আহত এক

Lightning: এদিন ওই গ্রামের অদূরে ধান জমিতে চাষীদের সঙ্গে সেই মহিলাও চাষ করছিলেন। দুপুরে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলে বজ্রপাত শুরু হয়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হলেন এক মহিলা। বুধবার পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডি ব্লকের টিকরটাঁড় গ্রামের ঘটনা। জানা যায়, ওই বজ্রপাতে আহত মহিলার নাম রমণী মুর্মু বয়স আনুমানিক ৪০, বাড়ি টিকরটাঁড় গ্রামেই। 

বজ্রপাতে আহত এক: এদিন ওই গ্রামের অদূরে ধান জমিতে চাষীদের সঙ্গে সেই মহিলাও চাষ করছিলেন। দুপুরে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলে বজ্রপাত শুরু হয়। দুপুর দুটো নাগাদ ওই মহিলার আহত হন বজ্রপাতে। পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।

দিনকয়েক আগে পুরুলিয়াতেই বজ্রপাতে মৃত্যু হয় দুজনের। মফঃস্বল থানার পলাশকলা গ্রামের বাসিন্দা, চব্বিশ বছরের অরূপ পুকুরে গিয়েছিলেন। সেই উপরই তাঁর উপর বজ্রপাত হয়। পলকের মধ্যে সংজ্ঞা হারান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘক্ষণ সেখানেই পড়েছিলেন অরূপ। পরে পরিবারের লোকজন যুবককে উদ্ধার করে  পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যান। ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, একই দিনে, সন্ধ্যা ৬টা নাগাদ  মফঃস্বল থানার ছররা গ্রামের বাসিন্দা তারক মাঝি চাষের জমিতে বৃষ্টির জল ধরে রাখার জন্য মাঠে গিয়েছিলেন। ঠিক সেই সময়ই বিপত্তি। অরূপের মতোই তাঁর উপর বজ্রপাতের ঘটনা ঘটার পর দীর্ঘ ঘণ্টাচারেক ওভাবে পড়েছিলেন তারক। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করেন। হাসপাতালেও নিয়ে আসা হয়েছিল তারককে। কিন্তু চিকিৎসার কোনও সময়ই ছিল না। হাসপাতালে আনার পর পরই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আবহাওয়ার আপডেট: সক্রিয় মৌসুমী অক্ষরেখা (Weather update) । অন্যদিকে, দক্ষিণ বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা সরছে দক্ষিণ-পশ্চিম দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধ ও বৃহস্পতিবার বারবার বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে। দক্ষিণবঙ্গের আগেই উত্তরবঙ্গে কড়া নেড়েছিল বর্ষা (Rain) । সেই থেকে মোটামুটি নিয়মিত বৃষ্টি উত্তরের জেলাগুলিতে। সপ্তাহের শুরুতেও ভারী বৃষ্টিতে ভিজেছে রাজ্যের উত্তরের জেলাগুলি। বুধবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (IMD)  সূত্রে খবর,  উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে (West Bengal Weather Update) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে । ১৭ ই আগস্ট এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।তবে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি চলবে। 

আরও পড়ুন: West Midnapore: ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে বীরেন্দ্র শাসমল সেতু, কোন পথে যাতায়াত?

সেরা শিরোনাম

News Live Updates: আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget