এক্সপ্লোর

World Environment Day: '..AC র জন্য আরও তাপমাত্রা বাড়ছে', বিশ্ব পরিবেশ দিবসে বার্তা দিলীপের

Dilip on World Environment Day : আজ বিশ্ব পরিবেশ দিবস, কী বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ?

রঞ্জিত সাউ, কলকাতা: আজ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। সোমবার সকালে রোজকার মতোই নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিশ্ব পরিবেশ দিবস নিয়ে তিনি বলেন, 'ভারতকে জিরো পলিউশনের (Zero Pollution) দিকে নিয়ে যেতে সারা দেশ চেষ্টা করছে।'

'জিরো পলিউশন'

 এদিন দিলীপ ঘোষ বলেন, 'বিশ্ব পরিবেশ দিবস আমরা সব থেকে বেশি ভুগছি যে হিট ওয়েব (Heat Wave) চলছে, পরিবেশের উপর যে অত্যাচার হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে, এটাই তার কারণ। সারা বিশ্বেতে পরিবেশ রক্ষার চেষ্টা হচ্ছে। ভারতকে জিরো পলিউশনের দিকে নিয়ে যেতে সারা দেশ চেষ্টা করছে। সমস্ত মানুষকে এতে সহযোগিতা করতে হবে। আমরা কষ্ট থেকে বাঁচার জন্য বাড়িতে এসি লাগাচ্ছি। তার জন্য আরও তাপমাত্রা বাড়ছে। এখানে এত তাপ আগে কখনও আমরা দেখিনি। প্রচন্ড তাপপ্রবাহ চলছে।' মূলত, এসি-র ভিতরে ব্যবহৃত কুলিং এজেন্ট বাতাসে দূষণ ছড়ায়। 

'মানুষকে সতর্ক করার সময় এসেছে'

তিনি আরও বলেন,'আমার মনে হয় এই ব্যাপারে মানুষকে সতর্ক করার সময় এসেছে। যতই সব বিল্ডিং তৈরি হচ্ছে তার তাপে আরও গরম হয়ে যাচ্ছে পরিবেশ এবং প্রতিবছর বাড়বে। এদিকে গাছ কমে যাচ্ছে। কমপক্ষে এবার দেখতে পাচ্ছি লিচু নেই। অন্যান্য ফল নেই। কারণ বাগান সব শেষ হয়ে গেছে। পয়সার পিছনে ছুটতে গিয়ে কষ্ট বাড়ছে আমাদের।'

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

প্রসঙ্গত, প্রত্যেক বছর, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। পরিবেশের (Environment) ক্ষয়ক্ষতি ও কী ভাবে তা সংরক্ষণ করা সম্ভব, তা নিয়ে আলোচনা করতেই এই উদযাপন। কিন্তু কোথা থেকে এল এই উদযাপনের ভাবনা? কেনই বা ৫ জুন দিনটিকে বেছে নেওয়া হল? মূলত ১৯৭২ সালে 'স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট'-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয়  'বিশ্ব পরিবেশ দিবস।' স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।' স্টকহোম কনফারেন্স থেকে 'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম' বা UNEP নামে একটি আন্তর্জাতিক মঞ্চও তৈরি করা হয়।'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম' বা UNEP  এমন একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে, পরিবেশ সংরক্ষণের কাজে ১৪৩টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম, প্লাস্টিক-দূষণ মোকাবিলার পথ  সন্ধান করা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget