এক্সপ্লোর

Paschim Medinipur:চিকিৎসায় গাফিলতিতেই কি তরুণের মৃত্যু? উত্তেজনা ডেবরা হাসপাতাল চত্বরে

Young Man Death:প্রসাদ খেয়ে তরুণের অসুস্থ হওয়ার জল্পনায় হইচই চলছিলই। এবার তাঁর মৃত্যু হলে উত্তেজনা দেখা দেয় ডেবরা হাসপাতাল চত্বরে। মৃতের নাম বিশ্বজিৎ ঘোড়াই।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: প্রসাদ খেয়ে তরুণের অসুস্থ হওয়ার জল্পনায় হইচই চলছিলই। এবার তাঁর মৃত্যু (Youth Death) হলে উত্তেজনা দেখা দেয় ডেবরা হাসপাতাল (Debra Super Speciality Hospital) চত্বরে। মৃতের নাম বিশ্বজিৎ ঘোড়াই। বয়স ২১ বছর।

কী জানা গেল?  
প্রশাসন সূত্রে খবর, ওই তরুণের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত ডুঁয়া অঞ্চলের পদিমা গ্রামে। গত শুক্রবার ডেবরা থানার ডুঁয়া অঞ্চলের পদিমা গ্রামে একটি ভূষিমাল দোকানে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে হালখাতার অনুষ্ঠানে চিড়ে ও ফলপ্রসাদ খাওয়ানো হয়। গ্রামের সাধারণ মানুষ সেই প্রসাদ খেতে যান। স্থানীয়দের দাবি, ওই প্রসাদ খাওয়ার পরই এলাকার ৫৭ জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের বমি-সহ একাধিক উপসর্গ দেখা দেয়। অসুস্থদের শনিবার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল প্রত্যেকের। হঠাতই চিকিৎসাধীন অবস্থায়, গত কাল রাতে বিশ্বজিৎ ঘোড়াই নামে ওই তরুণের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে বিশ্বজিতের। খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন মৃত তরুণের পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এমনই যে ঘটনাস্থলে পৌঁছে যায় ডেবরা থানার পুলিশ। তবে গোটা পর্বে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া আসেনি। 

আগেও প্রসাদ খেয়ে অসুস্থতা...
গত বছর এপ্রিলে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা শোনা গিয়েছিল হাওড়ার আমতায়। সে বার হরিনাম মহোৎসবের ভোগ খেয়ে গ্রামসুদ্ধ মানুষই প্রায় অসুস্থ হয়ে পড়েন। শোরগোল পড়ে যায় হাওড়ার আমতায়। কমপক্ষে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়, যার মধ্যে ছিল পাঁচ-ছ’জন শিশুও। প্রসাদের ভোগে মেশানো জল এবং অন্যান্য সামগ্রী থেকে বিষক্রিয়ার জেরেই সকলে একসঙ্গে অসুস্থ হয়ে থাকতে পারেন বলে অনুমান ছিল চিকিৎসকদের। স্থানীয় সূত্রে জানা যায়,  মহোৎসব উপলক্ষ্যে হরিনাম শুনতে হাজির হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। সেখানেই মহাপ্রসাদের ভোগ বিতরণ করা হয়। চেটেপুটে সকলেই তা খেয়েছিলেন। আবার বাড়িও এনেছিলেন। সকালে ঘুম থেকে উঠেও বেঁচে যাওয়া সেই প্রসাদ খান অনেকে। তার পরই বিপত্তি। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রত্যেকেই ওই প্রসাদ খেয়েছিলেন এবং প্রত্যেকের উপসর্গও প্রায় এক। পেটে ব্যাথা, বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয় সকলের মধ্যেই। ঘন ঘন বমি করতে থাকেন তাঁরা। পেটের যন্ত্রণা। কাতরাতে থাকেন। একসঙ্গে সকলের মধ্যে এমন উপসর্গ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন:হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

সেরা শিরোনাম

Aparupa Poddar Husband Arrest : NIA-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
NIA-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা 'কালীঘাট-তৃণমূল'-এর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?
হাইকোর্টে ধাক্কা 'কালীঘাট-তৃণমূল'-এর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?
West Bengal News Live : রামনবমীতে অশান্তির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
রামনবমীতে অশান্তির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, বিধায়ককে তলব, মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম'-এর পরই এবার...
হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, বিধায়ককে তলব, মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম'-এর পরই এবার...

ভিডিও

Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget