এক্সপ্লোর

Yuva Sathi: ছেলের হয়ে 'বেকার ভাতা'র লাইনে বাবা, 'সাময়িক সুরাহা'র জন্য লাইনে অনেকে ; যুবসাথীর ফর্ম তুলতে আজও ভিড়

Yuva Sathi Scheme Applicants Reaction : ১লা এপ্রিল থেকে, বেকার যুবক-যুবতীদের অ্য়াকাউন্টে ঢুকবে দেড় হাজার টাকা, কী বলছেন যুবসাথীর আবেদনকারীরা ?

কলকাতা : ভোটের আগে, যুব সাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য় সরকার। যেখানে, ১লা এপ্রিল থেকে, বেকার যুবক-যুবতীদের অ্য়াকাউন্টে ঢুকবে দেড় হাজার টাকা। কিন্তু, আবেদনকারীদের একাংশই বলছে, ভাতা দিয়ে হয়তো সাময়িক কিছু সুরাহা হবে, চাই স্থায়ী চাকরি। 

আরও পড়ুন, কমিশনের নির্দেশ মেনেছিলেন ? সাসপেন্ড করল কেন ? উত্তরে কী বলছেন ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরি

"ভাতা দিয়ে সাময়িক চলবে, লংটাইমে নয়.."

যুবসাথীর আবেদনকারী বাঁশদ্রোণীর বাসিন্দা প্রীতম দত্ত বললেন, 'আপাতত যদি এটা এপ্রিল মাস থেকে স্টার্ট হয়ে যায়, একটা হেল্প তো হবেই। আমি আপাতত তো কিছু করছি না। পড়াশোনা করছি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখনও চেষ্টা চালাচ্ছি। টিউশন আছে। এইটা দিলে একটা ব্যাকসাপোর্ট হয়ে যাবে। কর্মসংস্থান হোক, এটাই চাইছি। কর্মসংস্থানে আরও ভ্যাকেন্সি আসুক। ভাতা দিয়ে সাময়িক চলবে। লংটাইমে তো চলবে না। লংটাইমে চাকরির কোনও বিকল্প নেই।' 

" লকডাউনে তো অনেকেরই তো চাকরি চলে গিয়েছে....আমরা অবশ্যই বেনিফিটেড থাকব"

যুবসাথীর আবেদনকারী গড়িয়ার বাসিন্দা অমিত দাস বলেন,' জমা দিচ্ছি, দেখা যাক। এবার সরকারি প্রকল্প অনুযায়ী, যেরকম প্রসেস হবে, আমরা সেই অনুযায়ী বেনিফিটেড থাকব। আমাদের এই মুহূর্তে কর্মসংস্থানের অবস্থা যা, সরকারের এই প্রকল্প অনেকটাই হেল্প করবে আমাদের। এটাই আশাই করছি। এই মুহূর্তে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। লকডাউনে তো অনেকেরই তো চাকরি চলে গিয়েছে। ..সেই তুলনায় আমাদের এই ধরণের প্রকল্প যদি হয়, তো আমরা অবশ্যই বেনিফিটেড থাকব। তো একটা সাপোর্ট রইল সরকারের তরফ থেকে। .সেক্ষেত্রে কর্মসংস্থান এটা অবশ্যই  এটা বেটার করবে। কারণ এটা তো আর পুরোপুরি একটা মানুষকে হেল্প করতে পারে না।'  

আরও ভাল কিছুও হতে পারতো : ডোমকলের বাসিন্দা উদিতা সরকার

যুবসাথীর আবেদনকারী ডোমকলের বাসিন্দা উদিতা সরকার বলেন, 'দিচ্ছে সরকার, নিচ্ছি। আমি এটার ভাল দিক, খারাপ দিক নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু আমার অধিকার, সরকারি একটা প্রকল্প, তাই নিচ্ছি। যাদের অসুবিধা, তাঁদের জন্য অবশ্যই ভাল। কিন্তু আমার মনে হয় না, তাতে তাঁদের কতটা সুবিধা হল ? ...আরও ভাল কিছুও হতে পারতো। ঠিক আছে, যা হয়েছে, অ্যাপ্লাই করছি।'

সন্তান আসেনি কেন ফর্ম তুলতে ? " হয়তো তাঁর বিবেকে লাগছে..", বললেন এমএসসি বিএড করা সন্তানের  বাবা

সন্তান আসেনি কেন ফর্ম তুলতে ?  কারণ বলতে গিয়ে দূরে তাঁকালেন, চাপা কষ্ট ঢেকে অমায়িক হাসি প্রবীণ নাগরিকের ! বললেন,  আসেনি কেন সেটা বলা মুশকিল। হয়তো তাঁর বিবেকে লাগছে ! যে লাইনে দাঁড়িয়ে ...এমএসসি বিএড করেছে। বসে আছে। চাকরি বাকরি পাচ্ছে না। যা পাওয়া যায় তাই..। চাকরি অবশ্যই দরকার। আমি সার্ভিস করতাম, রিটায়ার্ড এখন। সেই হিসেবে চাকরি অবশ্যই একটা দরকার। সে এল না, বলল তুমি নিয়ে এসো। বর্তমান যুগে কোনও বাবা কি বেকার ভাতা নেওয়ার জন্য খুশি হয় ? এটা কি সম্ভব ? যা পেলে কিছু তো..হাত খরচা তো চলবে। 

"ভোটের আগে....সন্তুষ্ট করা যাকে বলে"

যুবসাথীর আবেদনকারী বাঁকুড়ার বাসিন্দা পিণ্টু মণ্ডল বলেন, 'এইটা আমি, দায়ে পড়ে এসেছি, আরকি ! মানে যাতে কিছুটা সাহায্য হয়, এই জন্য। এটা ভোটের আগে এদের.., সন্তুষ্ট করা যাকে বলে। হাতে কিছু ১৫০০ টাকা দিয়ে, সন্তুষ্ট করছে, ভোট চাইছে মানুষের থেকে। আমরা চাইছি যাতে, আমরা এইচএস পাশ ছেলে, সেহেতু রাজ্যের মধ্যে কোনও একটা চাকরি, ..নিম্নমানের কিছু একটা চাকরি পেলেও ভাল হয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget