এক্সপ্লোর

Yuva Sathi Scheme: আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু, নতুন করে কী বললেন অভিষেক ?

Abhishek On Yuva Sathi Scheme : বিধানসভা ভোটের মুখে যুবসাথী প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা, কী বলছেন অভিষেক ?

অরিত্রিক ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়, কমলকৃষ্ণ দে, কলকাতা: বিধানসভা ভোটের মুখে যুবসাথী প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এই আবহেই শনিবার থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ভাতা নাকি স্থায়ী চাকরি? এই প্রশ্নে আড়াআড়ি বিভক্ত যুব সমাজ। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা। এই আবহে বাংলার যুবসাথী প্রকল্প চালুর দিন আরও এগিয়ে এনেছে রাজ্য সরকার। শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন, ভোটের মুখে রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে তোলপাড়, তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা সকাল বিকেল দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ব্যাঙ্গ বিদ্রুপ করতেন, গালমন্দ বলতেন, আজ তারাই লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিলাপ করছেন। ফেব্রুয়ারির ৫ তারিখ বাজেট হয়েছে। সেখানে যুব সাথীর কথা ঘোষণা হয়েছে। আজ ৮ তারিখ মার্চের। এক মাস হয়েছে। এক মাসের মধ্যে ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যুব সাথীর। রাজনৈতিক আকচাআকচি চরমে উঠলেও, ভাতা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। যেমন দুর্গাপুরের বাসিন্দা সৌগত চন্দ। তিনি আইনের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। LLB দ্বিতীয় বর্ষ পড়ুয়া সৌগত চন্দ্র বলেন,  যুবসাথী প্রকল্পে যে দেড় হাজার টাকা দেওয়া হচ্ছে আমার পরবর্তীকালে কর্মসংস্থানের ফর্ম ফিলাপ এবং সেখানে যাতায়াত খরচায় আমার অনেক সুবিধা হবে। রানিগঞ্জের সবজি বিক্রেতা অখিলেশ্বর মাহাতো পরিবারের একমাত্র রোজগেরে। ভাতার টাকা অনেকটাই ভরসা জুগিয়েছে তাঁকে। 

রানিগঞ্জের  সবজি বিক্রেতা  অখিলেশ্বর মাহাতো বলেন, 'বেকার ভাতা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই টাকাটা আমাদের সংসারে অনেক কাজে লাগবে। খুব খুশি, খুব খুশি।'ময়নাগুড়ির হরিশঙ্কর, বর্ধমানের তিতাসরা আবার স্থায়ী চাকরি চান। বর্ধমান বাসিন্দা তিতাস বন্দ্য়োপাধ্যায় বলেন, আমি তো বেকার থাকার যোগ্য নই। একজন সরকারের উচিত আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট চাকরির পরীক্ষায় স্বচ্ছভাবে বসার সুযোগ করে দেওয়া এবং আমাকে চাকরি করে দেওয়া। সেই সুযোগ যখন আমি পাইনি, তখন বেকার ভাতা নামক এরকম একটি প্রহসনের সাক্ষী, নিজে সেই প্রহসনের অংশীদার হতে চাইনি। যুবসাথী প্রকল্পের উপভোক্তা ও ময়নাগুড়ির বাসিন্দা হরিশঙ্কর মণ্ডল বলেন, চাকরি চাই, ভাতা দিয়ে তো চলবে না। চাকরির প্রয়োজন।  এটা দিয়ে তো সংসার চলবে না। 'কিন্তু আর কতদিন ভাতার ভরসায় বসে থাকতে হবে শিক্ষিত যুবক যুবতীদের? 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget