এক্সপ্লোর

AAI Recruitment 2022: এয়ারপোর্ট অথরিটিতে ৫৯০টির বেশি পদে নিয়োগ,লাখ টাকা হবে বেতন

Jobs In Airport Authority: এয়ারপোর্ট অথরিটিতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। AAI-এর এই পদগুলিতে প্রার্থীরা অফিশিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারেন।

Jobs In Airport Authority: এয়ারপোর্ট অথরিটিতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। AAI-এর এই পদগুলিতে প্রার্থীরা অফিশিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারেন। শিগগিরই এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীরা ২২ ডিসেম্বর থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২১ জানুয়ারি ২০২৩ নির্ধারণ করা হয়েছে।

AAI Recruitment 2022: মোট কতগুলি পদে হবে নিয়োগ ?
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই নিয়োগের মাধ্যমে জুনিয়র এক্সিকিউটিভের ৫৯৬ টি পদে নিয়োগ করবে। এই ড্রাইভের মাধ্যমে জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল) এর ৬২টি, জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিক্যাল) এর ৮৪টি পদ, জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) এর ৪৪০টি ও জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) এর ১০টি পদে নিয়োগ দেওয়া হবে। যার জন্য আবেদনকারী প্রার্থীকে সিভিল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং/প্রযুক্তি বিষয়ে ডিগ্রি ও অন্যান্য নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।

Jobs In Airport Authority: আবেদনকারীর বয়সসীমা
বিজ্ঞপ্তি বলছে, এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৭ বছর নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।

নির্বাচন এই মত হবে
GATE-2020/2021/2022-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই পদগুলির জন্য প্রার্থীদের বাছাই করা হবে৷ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মূল নথি যাচাইয়ের জন্য ডাকা হবে৷

AAI Recruitment 2022: এত বেতন পাবেন
এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের ৪০ হাজার টাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Jobs In Airport AuthorIty: আবেদন ফি দিতে হবে
নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। এই পদগুলির জন্য প্রার্থীদের ৩০০ টাকা ফি জমা দিতে হবে।

AAI Recruitment 2022: কীভাবে আবেদন করতে হবে 
নিয়োগের জন্য আবেদন করার জন্য যোগ্য প্রার্থীরা ২২ ডিসেম্বর ২০২২ থেকে ২১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট www.aai.aero-এ গিয়ে আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে হবে।

Jobs In Railway: রেলে চাকরি করতে চাইলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ রেলওয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলওয়েতে ২১টি পদে হবে নিয়োগ। ক্রীড়া কোটায় এই নিয়োগ করা হবে। যে প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চান, তাঁরা সাউদার্ন রেলওয়ের অফিশিয়াল সাইট, আরআরসি iroams.com-এ গিয়ে আবেদন করতে পারেন। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২৩।

Railway Recruitment 2022: শূন্য পদের বিবরণ

এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ২১টি পদে নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে VII CPC পে ম্যাট্রিক্স-এর লেভেল 4/5-এর 5টি পদ এবং VII CPC পে ম্যাট্রিক্স-এর লেভেল 2/3-এর 16টি পদ অন্তর্ভুক্ত।

আরও পড়ুন : SBI Recruitment 2022: ব্যাঙ্কে চাকরি পাওয়ার দারুণ সুযোগ, এই দিনের আগেই করুন আবেদন

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget