এক্সপ্লোর

Job News: লিখিত পরীক্ষা ছাড়াই যোগ দিতে পারবেন এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, কোন পদে রয়েছে চাকরির সুযোগ

Jobs And Recruitments: ট্রেনিরা প্রতি মাসে ২২ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন। এই টাকার পরিমাণ নির্দিষ্ট। এছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে ২০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগও থাকছে।

Job News: ট্রেনি নিয়োগ করতে চলেছে কানাড়া ব্যাঙ্ক। সেলস এবং মার্কেটিং বিভাগে নিয়োগ করা হবে ট্রেনিদের। আগ্রহী এবং যোগ্যরা কানাড়া ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবে। কানাড়া ব্যাঙ্কের সেলস এবং মার্কেটিং বিভাগে ট্রেনি হিসেবে যোগ দেওয়ার জন্য আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর। বিভিন্ন সেন্টারের জন্য ট্রেনিদের বেছে নেওয়া হবে। অর্থাৎ সারা ভারতের বিভিন্ন জায়গার কানাড়া ব্যাঙ্কে ট্রেনিদের নিয়োগ করা হবে। 

কারা আবেদন করতে পারবেন 

কানাড়া ব্যাঙ্কের সেলস এবং মার্কেটিংয়ে ট্রেনি পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক পাশ করলেই চলবে। তবে ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, ৩১ অগস্ট ২০২৫ অনুসারে। ফ্রেশারদেরও সুযোগ দেওয়া হবে। তবে সেলস অথবা মার্কেটিং আগে থেকে অভিজ্ঞতা থাকলে খুবই ভাল হবে। ক্যাপটাল মার্কেট কিংবা ফিনান্সিয়াল সার্ভিস প্রসঙ্গে যাঁদের উপযুক্ত অভিজ্ঞতা রয়েছে, তাঁরা বয়সের নিরিখে ১০ বছর পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এই সুবিধা পেতে চাইলে উপযুক্ত নথি দেখাতে হবে। আর কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান, দক্ষতা থাকা সমস্ত আবেদনকারীর জন্য প্রয়োজনীয়। 

মাসে মাসে স্টাইপেন্ড এবং ইনসেনটিভ পাবেন ট্রেনিরা 

ট্রেনিরা প্রতি মাসে ২২ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন। এই টাকার পরিমাণ নির্দিষ্ট। এছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে ২০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগও থাকছে। এই ট্রেনি পদে নিযুক্ত হওয়ার জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারীদের। 

কীভাবে ট্রেনিদের বেছে নেওয়া হবে 

আবেদনকারীদের আবেদনপত্র স্ক্রিনিং করার পর যেসব প্রার্থীর নাম শর্টলিস্ট করা হবে, তাঁদের ডাকা হবে ইন্টারভিউতে। এই ইন্টারভিউ অনলাইনে হতে পারে। আবার ব্যক্তিগত ভাবেও হতে পারে। সবটাই নির্ভর করছে আবেদনকারী কোথায় থাকেন তার উপর। আবেদনকারী যে ইমেল আইডি রেজিস্টার করবেন সেটায় বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারভিউতে ডাকা হবে মানেই কিন্তু এমন নয় যে আপনি নির্বাচিত হয়ে গিয়েছে। অন্যান্য যোগ্যতা, প্রয়োজনীয় নথি ভালভাবে খুঁটিয়ে দেখা হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget