এক্সপ্লোর

CBSE: এই নিয়ম না মানলে বোর্ড পরীক্ষায় বসতে পারবেন না পড়ুয়ারা ! উপস্থিতির হার নিয়ে কড়া সিদ্ধান্ত CBSE-র

CBSE Attendance Rule: এবার থেকে এই নিয়ম না মানলে পড়ুয়ারা বোর্ড পরীক্ষায় বসতে পারবেন না। উপস্থিতির হার নিয়ে বড় ঘোষণা করেছে সিবিএসই।

CBSE Board Exams: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য নিয়মে বড় বদল আনল সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার থেকে এই নিয়ম না মানলে পড়ুয়ারা বোর্ড পরীক্ষায় বসতে পারবেন না। উপস্থিতির হার নিয়ে বড় ঘোষণা করেছে সিবিএসই। জানানো হয়েছে যে এবার থেকে বোর্ড পরীক্ষায় বসতে হলে পড়ুয়াদের ৭৫ শতাংশ উপস্থিতির হার বাধ্যতামূলক। দেশের সমস্ত স্কুলকে এই নির্দেশিকা জারি করে তা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে সিবিএসই। পরীক্ষার জন্য ভর্তির পরেও অনেক স্কুলই এতদিন শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে অবহেলার ঘটনা পর্যবেক্ষণ করেছে এবং এই পরিস্থিতি বিচার করে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

কোনও অনিয়ম পাওয়া গেলে স্কুলের রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে

সিবিএসই কর্তৃক জারি করা স্পষ্ট নির্দেশিকায় বলা হয়েছে যে স্কুলগুলিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত আপডেট করা উচিত এবং স্কুলগুলিকে সময়ে সময়ে বোর্ড প্রতিনিধির পরিদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই পরিদর্শনের সময় কোনও অসঙ্গতি পাওয়া গেলে স্কুলের রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। একইসঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং তাদের পরীক্ষা থেকে বঞ্চিত করা হতে পারে।

একটি শর্তে মিলবে ছাড়

পরীক্ষা নিয়ন্ত্রক ড. সন্যম ভরদ্বাজ একটি বিবৃতি জারি করে জানিয়েছেন যে ৭৫ শতাংশের কম উপস্থিতির হার যে শিক্ষার্থীদের তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তবে এও জানানো হয়েছে যে বিশেষ পরিস্থিতিতে উপস্থিতির ক্ষেত্রে ২৫ শতাংশের ছাড় থাকবে। এর মধ্যে রয়েছে মেডিক্যাল কারণ, জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ, বা অন্য কোনও গুরুতর কারণ।

এই ছাড় পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি জমা করতে হবে

এই ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের এই ছাড় পেতে হলে প্রয়োজনীয় নথি জমা করতে হবে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে এই ছাড় তখনই দেওয়া হবে যখন স্কুল সেই পরিস্থিতির সত্যতা প্রমাণ করবে এবং সময়মত বোর্ডের কাছে নথি জমা করবে।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্কুলগুলিকে আরও জানিয়েছে যে যদি কোনও শিক্ষার্থী ক্রমাগত অনুপস্থিত থাকে, তাহলে তাঁর অভিভাবকদের চিঠি বা ইমেলের মাধ্যমে কারণ জানতে চাইতে হবে। শিক্ষাবিদরা অনেকেই মনে করছেন যে এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget