এক্সপ্লোর

College Admission 2021: স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু ২ অগাস্ট, স্নাতকোত্তরে ১ সেপ্টেম্বর

কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে ভর্তিতে আর নেওয়া হবে না কোনও প্রবেশিকা পরীক্ষা। এছাড়াও নেওয়া যাবে না ভর্তির জন্য কোনও আবেদন ফি।স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ২ অগাস্ট।

কলকাতা: শিক্ষাব্যবস্থায় নতুনত্ব। করোনাভাইরাসের প্রকোপের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখনও যা খোলেনি। কিন্তু এরমধ্যেই নতুন নির্দেশিকা জারি করা হল। 

নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে ভর্তিতে আর নেওয়া হবে না কোনও প্রবেশিকা পরীক্ষা। এর আগে কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় বসতে হত শিক্ষার্থীদের। সেই পরীক্ষায় নম্বরের ভিত্তিতেই কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে পড়ার সুযোগ মিলত। কিন্তু এবার থেকে আর তেমনটা হবে না।  

ভর্তির জন্য এখন থেকে আর নেওয়া যাবে না কোনও আবেদন ফি। আগে নির্দিষ্ট ফি জমা করতে হত ছাত্রছাত্রীদের। কিন্তু এখন থেকে আর সেরকম কোনও ফি দিতে হচ্ছে না।

এদিকে আগামী মাস থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন বছরে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ২ অগাস্ট। স্নাতকে ভর্তির প্রক্রিয়া শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর। সূত্রের খবর, বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্নাতক স্তরে ভর্তি করানোর সওয়াল করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু প্রেসিডেন্সি সহ আরও কিছু বিশ্ব- বিদ্যালয় সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইচ্ছেপ্রকাশ করেছে। 

এছাড়াও আগামী ১ অক্টোবর থেকে সব কলেজে শুরু করতে হবে ক্লাস। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই প্রক্রিয়া মোটামুটি গোটা মাস ধরেই চলা কথা। তবে ক্লাস অনলাইন হবে নাকি অফলাইন হবে তা নির্ভর করছে তৎকালীন পরিস্থিতির ওপর। 

বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকের পরই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তথা বারাসাত রাষ্ট্রীয় বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য মহুয়া দাস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন প্রকল্প স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য এরমধ্যেই মোট ১৯ হাজার আবেদন জমা পড়েছে।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
Bank of India Recruitment : হাতে মাত্র ২৪ ঘণ্টা ! ৮০০ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক 
হাতে মাত্র ২৪ ঘণ্টা ! ৮০০ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক 
Sabyasachi Laskar : NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
Railway Jobs : রেলের সুরক্ষায় এবার বড় নিয়োগ, ৪০০০ টেকনিক্যাল পদে হবে চাকরি, কবে নোটিফিকেশন ?
রেলের সুরক্ষায় এবার বড় নিয়োগ, ৪০০০ টেকনিক্যাল পদে হবে চাকরি, কবে নোটিফিকেশন ?

ভিডিও

Mamata Banerjee - 21 July News | সঙ্কটকালে ফের 'ইন্ডি' জোটের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee - 21july  |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২১.০৭.২০২৬)। INDI-জোটকে আহ্বান মমতার।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২১.০৭.২০২৬)। 'ভাগের মা' ২১ জুলাই, ভাগিদারির লড়াইয়ে ৪ টুকরো শহিদ তর্পণ
TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget