DRDO Paid Internship : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
DRDO Jobs : একবার নিযুক্ত হলে মাসে ৫০০০ টাকা করে পাবেন শিক্ষানবীশরা। চণ্ডীগড়ের ডিফেন্স জিও-ইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট (DGRE)-তে হচ্ছে এই নিয়োগ।

DRDO Jobs : আপনিও যদি কাজে শেখার সঙ্গে সঙ্গে টাকা পাওয়ার সুযোগ খোঁজেন, তাহলে এটাই সেরা সময়। কারণ, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অর্গানাইজেশন (DRDO) পেইড ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। একবার নিযুক্ত হলে মাসে ৫০০০ টাকা করে পাবেন শিক্ষানবীশরা। চণ্ডীগড়ের ডিফেন্স জিও-ইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট (DGRE)-তে হচ্ছে এই নিয়োগ।
কোন-কোন পদে নেওয়া হবে ইন্টার্নশিপের জন্য লোক
৬ মাসের জন্য DRDO-র ডিফেন্স জিও-ইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট (DGRE) ল্যাবে এই ইন্টার্নশিপ চলবে। চাকরিপ্রার্থীরা সেই ক্ষেত্রে মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। সবমিলিয়ে ৬ মাসের জন্য মোট ৩০,০০০ টাকা পাবেন ইন্টার্নরা। একটা বিষয়ে মাথায় রাখতে হবে, এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ছয়টি পদ রয়েছে।
কোন কোন পদে নিয়োগ
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দুটি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দুটি ও রিমোট সেন্সিং বা জিওইনফরমেটিক্সের জন্য দুটি পদ। ইন্টার্নশিপটি চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ (Sector 37-A) অবস্থিত ডিজিআরই ক্যাম্পাসে হবে। এই ইন্টার্নশিপে আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর, ২০২৬।
আরও পড়ুন : সাবধান ! নকল সোনায় বসছে আসল হলমার্ক ? ব্যবহার করা হচ্ছে চাইনিজ পাউডার ? ভাইরাল ভিডিয়ো
Education Loan Information:
Calculate Education Loan EMI






















