এক্সপ্লোর

ESIC Recruitment: রাজ্য বিমা কর্পোরেশনে অধ্যাপক সহ আরও অন্যান্য পদে নিয়োগ, শূন্যপদ কত ? কারা আবেদন করবেন ?

Job News: মোট ১০৯টি শূন্যপদে নিয়োগ করবে স্টেট ইনসিওরেন্স কোম্পানি। সিনিয়র প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, সুপার স্পেশালিস্ট, সিনিয়র রেসিডেন্ট এবং অ্যাডজাঙ্কট ফ্যামিলি পদে নিয়োগ হবে।

Job News: অধ্যাপক, সহকারী অধ্যাপক, সুপার স্পেশালিস্ট ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ করবে ESIC অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন। মূলত ডেপুটেশনের ভিত্তিতে হবে এই নিয়োগ। নির্বাচিত প্রার্থীরা সর্বোচ্চ ২,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। কোনও লিখিত পরীক্ষা (ESIC Recruitment) দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমেই হবে এই পদে নির্বাচন। দেখে নিন কীভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদ ইত্যাদি সমস্ত তথ্য।

শূন্যপদ

মোট ১০৯টি শূন্যপদে নিয়োগ করবে স্টেট ইনসিওরেন্স কোম্পানি। সিনিয়র প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সুপার স্পেশালিস্ট, সিনিয়র রেসিডেন্ট এবং অ্যাডজাঙ্কট ফ্যামিলি এই সমস্ত পদেই হবে নিয়োগ। প্রফেসর পদে নিয়োগ হবে মোট ৯ জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে ২৭ জনকে। অন্যদিকে অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে ২১ জন প্রার্থীকে।

কাজের মেয়াদ

মূলত ডেপুটেশনের ভিত্তিতে করা হবে এই নিয়োগ। স্থায়ী চাকরি নয় এটি। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে ১ মাসের নোটিশ পিরিয়ড (ESIC Recruitment) দিয়ে যে কোনও সময় তাঁকে অব্যাহতি দিতে পারে সংস্থা। আবার এই পদে কোনও স্থায়ী প্রার্থী যোগ দিলেও প্রার্থীকে অব্যাহতি দেওয়া হবে। আবার প্রার্থীর বয়স যদি ৭০ বছর হয়ে যায়, সেক্ষেত্রেও তাঁকে অব্যাহতি দেওয়া হবে কাজ থেকে। তবে ESIC Residency Scheme-এর অধীনে সিনিয়র রেসিডেন্টদের ১ বছরের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বাড়তে পারে।

বেতন

এই পদে (ESIC Recruitment) নির্বাচিত প্রার্থীরা সর্বোচ্চ মাসিক ২,৪০,০০০ টাকা বেতন পাবেন। অধ্যাপক পদে নির্বাচিত হলে মাসিক ২,০১,২১৩ টাকা, অ্যাসোসিয়েট অধ্যাপক পদে নিয়গ হলে মাসিক ১,৩৩,৮০২ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নির্বাচিত প্রার্থীরা মাসে ১,১৪, ৯৫৫ টাকা বেতন পাবেন। সুপার স্পেশালিস্ট পদে নিয়োগ হলে এন্ট্রি লেভেলে প্রার্থীর বেতন হবে ২ লক্ষ টাকা। সুপার স্পেশালিস্ট পদে অস্থায়ীভাবে নিয়োগ হলে বেতন হবে ১ লক্ষ টাকা। অস্থায়ী প্রার্থীদের সপ্তাহে ৪ দিন ৪ ঘণ্টা করে কাজ করতে হবে।   

বয়সসীমা

ESIC-র এই নিয়োগের ক্ষেত্রে ফ্যাকাল্টি ও সুপার স্পেশালিস্ট হিসেবে যোগ দিতে গেলে সর্বোচ্চ বয়স হতে হবে ৬৭ বছর। সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য বয়সসীমা ৪৫ বছর এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৭০ বছর হতে হবে।

আবেদনের ফি

অন্য সমস্ত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে ২২৫ টাকা এবং SC/ST/pwD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না।

কীভাবে আবেদন

আগামী এপ্রিল মাসের ২ ও ৩ তারিখ ইন্টারভিউর তারিখ স্থির হয়েছে। এক্ষেত্রে ইন্টারভিউর (ESIC Recruitment) আগে থেকে ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে যথাযথ নথিসহ নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ভালভাবে দেখে নেওয়া জরুরি।

আরও পড়ুন: 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget