এক্সপ্লোর

Gemini Exam Predictions: পরীক্ষায় কী প্রশ্ন আসতে পারে, বাতলে দিচ্ছে AI, ৭০-৮০ শতাংশ ক্ষেত্রে মিলেও যাচ্ছে?

Gemini to Predicting Exams: পরীক্ষায় কী প্রশ্ন আসতে হবে, আগে থেকে বাতলে দিচ্ছে AI? Google Gemini সাহায্য় করছে পড়ুয়াদের?

নয়াদিল্লি: পরীক্ষার প্রস্তুতিতেই সাহায্য় করছে না শুধু, পরীক্ষায় কী প্রশ্ন আসতে পারে, তাও আগে বাতলে দিচ্ছে AI? এবার এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। নির্দিষ্ট করে প্রশ্ন না বললেও, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, জানিয়ে দিচ্ছে। জানা যাচ্ছে, কিছু ক্ষেত্রে AI-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ৭০-৮০% মিলেও যাচ্ছে প্রশ্নপত্র। Google-এর AI সহযোগী Gemini-র দৌলতে এমনটা সম্ভব হচ্ছে বলে জানা গেল। (Gemini to Predicting Exams)

Perplexity AI Magazine-এর তরফে বিষয়টি পরখ করে দেখা হয়। আর তাতে চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে। জানা গিয়েছে, বিশেষ করে বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, যাতে বাঁধাধরা ছক রয়েছে, নির্দিষ্ট সিলেবাস রয়েছে যেখানে, আগে ভাগে সেই সব প্রশ্নপত্র Gemini মোটামুটি বাতলে দিতে পারছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। (Gemini Exam Predictions)

পরীক্ষা করে দেখা গিয়েছে, আগের কয়েক বছরের প্রশ্নপত্র দেখালেই কাজ হয়ে যাচ্ছে। যে সমস্ত পরীক্ষার্থী Gemini ব্যবহার করছেন, ৩ থেকে ৫ বছর আগের প্রশ্নপত্র আপলোড করছেন তাঁরা। সেই মতো কোন কোন অধ্যায় বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে, বলে দিচ্ছে Gemini. পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে, ৬০-৮০% শতাংশ মিলে যাচ্ছে। 

প্রশ্নপত্র নিয়ে Gemini কী ভাবে সাহায্য় করছে, তাও খোলসা হয়েছে। জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় বা বোর্ডের আর্কাইভ থেকে প্রথমে বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র সংগ্রহ করা হচ্ছে। OCR স্ক্যানার, Google লেন্স বা পিডিএফ টু টেক্সট কনভার্টার ব্যবহার সেগুলিকে সাধারণ টেক্সটে পরিণত করা হচ্ছে। এর পর প্রয়োজন মতো পরিমার্জন করে, ফরম্যাট সংক্রান্ত ভুলভ্রান্তি শুধরে নিচ্ছেন পড়ুয়ারা। টেক্সটের আকারে প্রশ্নগুলি Gemini-তে আপলোড করছেন। জানতে চাওয়া হচ্ছে কোন বিষয় বার বার উঠে এসেছে, ঘুরে ফিরে জায়গা পেয়েছে প্রশ্নপত্রে। 

সেই মতো কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, তা ক্রমান্বয়ে সাজিয়ে দিচ্ছে Gemini. বার বার যে বিষয়ে প্রশ্ন এসেছে, কতবার এসেছে, তা তুলে ধরছে Gemini. আসন্ন পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশঅন আসতে পারে, সেই নিয়ে ১০টি বিষয়ও সাজিয়ে দিচ্ছে। অর্থাৎ কোন অধ্যায়গুলিকে গুরুত্ব দিতে হবে, কোথা থেকে প্রশ্ন আসতে পারে, বলে দিচ্ছে Gemini. 

সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করছেন, Gemini-এর ভবিষ্যদ্বাণীর সঙ্গে প্রশ্নপত্রের বিষয়বস্তু ৭০ থেকে ৮০% মিলে যাচ্ছে। যদিও বিশেষজ্ঞদের দাবি, ৬০-৭০% মিল পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, Gemini-এর উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত নয়। বেছে বেছে পড়তে গেলে, কোন বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণাই গড়ে উঠবে না। AI-এর ভুলও হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে হবে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget