এক্সপ্লোর

Govt Internship: স্নাতকদের জন্য বড় সুযোগ, সরকার দেবে মাসিক ২০ হাজার টাকা- ১৫ জুনের মধ্যেই করতে হবে আবেদন

Govt Internship for Graduates: এই শিক্ষানবিশির মেয়াদ ধার্য করা হয়েছে ৬ মাস। এই মেয়াদ শুরু হবে জুলাই ২০২৫ থেকে। এটি একটি অফলাইন ইন্টার্নশিপ। মাসে ২০ হাজার টাকা করে বৃত্তি মিলবে।

Internship Scheme: ভারতের ইলেকট্রনিক্স এবং ইনফরমশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে আবার নতুন করে জুলাই ২০২৫ সার্কলের জন্য টেকনিক্যাল ইন্টার্নশিপ স্কিম চালু করা হয়েছে। ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের অধীনে এই শিক্ষানবিশ (Govt Internship) নিয়োগ করা হবে। এই শিক্ষানবিশির অধীনে সরকার মাসিক ২০ হাজার টাকা বৃত্তি দেবে। আর এর মাধ্যমে সরকার বিভিন্ন আইটি ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা এনে দেওয়ার চেষ্টা করছে। এই ইন্টার্নশিপ স্কিমে আবেদনের জন্য শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ১৫ জুন ২০২৫। এর মধ্যেই আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে শিক্ষানবিশির জন্য।

মূলত এই ইন্টার্নশিপ ষাণ্মাসিক প্রোগ্রামের একটি অংশ যা মূলত জানুয়ারি ও জুলাই মাসে অনুষ্ঠিত হয়। এটি ন্যাশনাল ই-গভর্নেন্সের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার্থীদের অভিজ্ঞতা প্রদানের জন্যই গঠন করা হয়েছে। এর সময়কাল নির্ধারণ করা হয়েছে ছয় মাস, এই মেয়াদ কখনও বাড়ানো হবে না।

ইন্টার্নশিপে শূন্যপদ

আসন্ন জুলাই ২০২৫ সেশনের জন্য প্রযুক্তি খাতে বিভিন্ন ভূমিকার জন্য শিক্ষার্থীদের নিয়োগ করা হবে শিক্ষানবিশ হিসেবে। এগুলি সব মিলিয়ে মোট ৫০টি ইন্টার্নশিপের পদ থাকবে।

জাভা/পিএইচপি/পাইথন/নোডজেএস/ডটেন্ট ডেভেলপার – ৬ পদ

ইউআই-ইউএক্স ডিজাইনার/ ফ্রন্টএন্ড ডেভেলপার – ৬ পদ

প্রোডাক্ট টেস্টিং / সিকিউরিটি টেস্টিং/ সফটওয়ার টেস্টার/ কোয়ালিটি অ্যানালিস্ট – ১১ পদ

ডেটাবেস প্রোগ্রামার – ৬ পদ

বিজনেস অ্যানালিস্ট – ৬ পদ

ডেটা ইঞ্জিনিয়ারিং ও অ্যানালিটিক্স – ৫ পদ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/ মেশিন লার্নিং/ ইন্টারনেট থিংস – ৫ পদ

ডেভেলপারস, অটোমেশন ও ইনফ্রা মনিটরিং – ৫ পদ

কী যোগ্যতা লাগবে

এই সমস্ত শিক্ষানবিশির পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। আর যারা ২০২৪-২৫ সালে উত্তীর্ণ হয়েছেন কিংবা স্নাতকের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী যারা, তারা সকলেই এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে পারবেন।

মেয়াদ কত

এই শিক্ষানবিশির মেয়াদ ধার্য করা হয়েছে ৬ মাস। এই মেয়াদ শুরু হবে জুলাই ২০২৫ থেকে। এটি একটি অফলাইন ইন্টার্নশিপ, এখানে প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং দৈনিক কাজের সময়ে কাজ করতে হবে।

বৃত্তি ও শংসাপত্র

এই শিক্ষানবিশির জন্য নির্বাচিত প্রার্থীদের মাসে ২০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সন্তোষজনক পারফরম্যান্স ও দৈনিক হাজিরার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে ন্যাশনাল ই-গভর্নেন্স অথিরিটি থেকে শংসাপত্র দেওয়া হবে সমস্ত প্রার্থীদের।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget