এক্সপ্লোর

Recruitment News: হিন্দুস্তান পেট্রোলিয়ামে গবেষণা সহায়ক হিসেবে কাজ করতে চান ? ৮৫ হাজার পর্যন্ত মিলবে বৃত্তি

HPCL Recruitment: বায়ো সায়েন্স, মাইক্রোবায়োলজি কিংবা বায়ো টেকনোলজি বিষয়ে যে সমস্ত প্রার্থীরা গবেষণা করেছেন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাদের জন্য এই নিয়োগ এক আকর্ষণীয় সুযোগ।

HPCL Recruitment News: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সংস্থায় নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এই সংস্থায় ফিক্সড টার্ম রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। হিন্দুস্তান পেট্রোলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটেই (Recruitment News) এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এই নিয়োগের (Hindustan Petroleum Recruitment) জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করে ফেলতে হবে।

বায়ো সায়েন্স, মাইক্রোবায়োলজি কিংবা বায়ো টেকনোলজি বিষয়ে যে সমস্ত প্রার্থীরা গবেষণা করেছেন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাদের জন্য এই নিয়োগ এক আকর্ষণীয় সুযোগ। গবেষণা জগতে কেরিয়ার গড়ার জন্য সুযোগ দিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থা। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন, তারা এভাবে এই সংস্থায় আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আপনি জানতে পারবেন।

কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে

হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থায় ফিক্সড টার্ম রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজের জন্য প্রার্থীদের অবশ্যই বায়োসায়েন্স, মাইক্রোবায়োলজি কিংবা বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এই পদটি সম্পূর্ণরূপে গবেষণা সম্পর্কিত একটি পদ, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, মেধা এবং গবেষণার অভিজ্ঞতাই এখানে মুখ্যরূপে যাচাই করা হবে।

বয়সসীমা

যে সমস্ত আগ্রহী প্রার্থী হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থায় কাজ করতে চাইছে সহায়ক গবেষক হিসেবে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমাও রয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীদের বয়স কখনই ৩২ বছরের বেশি হওয়া যাবে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে।

কত বৃত্তি পাবেন

যে সমস্ত প্রার্থী এই সংস্থায় ফিক্সড টার্ম রিসার্চ অ্যাসোসিয়েট পদে নির্বাচিত হবেন, তারা হিন্দুস্তান পেট্রোলিয়ামের পক্ষ থেকে মাসে ৬৫ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা বেতন পাবেন। একে বেতন বলা যায় না, বৃত্তি হিসেবেই এই টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতার উপর নির্ভর করে এই বৃত্তির অঙ্ক নির্ধারণ করা হবে। একটি নির্দিষ্ট সময়ের জন্য এই সংস্থায় গবেষণা প্রকল্পগুলিতে কাজের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থী। আরও বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীকে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Indian Navy Recruitment: ভারতীয় নৌবাহিনীতে নাবিক পদে নিয়োগ, শুরু হয়েছে রেজিস্ট্রেশন, কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget