এক্সপ্লোর

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?

Education Course : তরুণ-তরুণীদের পেশাদার চা পরীক্ষক এবং চা সোমেলিয়ার হিসেবে প্রশিক্ষণ দেওয়ার জন্য টি বোর্ড অফ ইন্ডিয়া দেশের প্রথম এনসিভেট-অনুমোদিত সার্টিফাইড চা-পরীক্ষা কোর্স চালু করেছে।

কলকাতা: আপনি কি চা ভালোবাসেন? শুধু চা পানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না? তবে এখন থেকে আপনি 'চা-কে আপনার পেশা হিসেবে বেছে নিতে পারেন। নিশ্চয়ই অবাক হচ্ছেন? এবার শুধু চা পান নয়, চা নিয়ে পড়াশুনোও করতে পারবেন আপনি। তরুণ-তরুণীদের পেশাদার চা পরীক্ষক এবং চা সোমেলিয়ার হিসেবে প্রশিক্ষণ দেওয়ার জন্য টি বোর্ড অফ ইন্ডিয়া দেশের প্রথম এনসিভেট-অনুমোদিত সার্টিফাইড চা-পরীক্ষা কোর্স চালু করেছে। এই কোর্সগুলির লক্ষ্য হল, চায়ের গুণমান পরীক্ষা, মিশ্রণ এবং গুণমান মূল্যায়নের মতো ক্ষেত্রে প্রশিক্ষিত পেশাদার তৈরি করা। যার মাধ্যমে ভারতীয় চায়ের গুণমান এবং বিশ্বব্যাপী স্বীকৃতি আরও শক্তিশালী করা। 

কোর্সটি কোথায় শুরু হয়েছে?  

চা বোর্ড পশ্চিমবঙ্গের কার্শিয়াং-এ অবস্থিত তার গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এই বিশেষ কোর্সগুলো চালু করেছে। দার্জিলিং চা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে প্রথম ব্যাচটি ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের পেশাদার চা আস্বাদন, মিশ্রণ কৌশল এবং চা শিল্পের নতুন ধারা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

দুই ধরনের সার্টিফিকেট কোর্স -

এই বিষয়টিতে দুটি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করা হয়েছে। একটি ৬০-ঘণ্টার সার্টিফিকেশন কোর্স এবং অন্যটি ২১০-ঘণ্টার অ্যাডভান্সড সার্টিফিকেশন কোর্স। প্রথম ব্যাচটি ৬০-ঘণ্টার প্রোগ্রাম দিয়ে শুরু হয়েছে। যেখানে শেখানো হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে চা পরীক্ষা, স্বাদ ও গন্ধ শনাক্তকরণ, মিশ্রণের কৌশল এবং শিল্পের উন্নয়ন বিষয়টি। সঙ্গে প্রশিক্ষণও দেওয়া হবে। 

কোর্সে কী শেখানো হবে?

এই কোর্সগুলোর পাঠ্যক্রম শুধু চায়ের স্বাদ চেনার মধ্যেই সীমাবদ্ধ নয়। অংশগ্রহণকারীদের চায়ের গুণমানের বৈজ্ঞানিক মূল্যায়ন এবং এর ফ্লেভার, অ্যারোমা ও মাউথফিল শনাক্ত করার পদ্ধতি শেখানো হবে। এছাড়াও আতিথেয়তা খাতে কীভাবে চা পরিবেশন করা হবে, খাবারের সঙ্গে চায়ের যুগলবন্দী, বিলাসবহুল চা উপস্থাপন, পরিবেশনের শিষ্টাচার, ব্লাইন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন চায়ের মিশ্রণ তৈরি, পরিবর্তনশীল ভোক্তা পছন্দ এবং টেকসই চা উৎপাদনের মতো ক্ষেত্রগুলিতে প্রশিক্ষণ দেওয়া হবে।  

এই কোর্সগুলো জাতীয় বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পরিষদ কর্তৃক অনুমোদিত। এর পাঠ্যক্রম জাতীয় শিক্ষা নীতি এবং জাতীয় দক্ষতা যোগ্যতা কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রশিক্ষণটি যাতে শিল্পের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তা নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা, শিল্প বিশেষজ্ঞ এবং চা খাতের পেশাজীবীদের সহযোগিতায় কোর্সের সিলেবাস তৈরি করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন? 

টি বোর্ডের মতে, শুধুমাত্র প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই এই কোর্সগুলোর জন্য আবেদন করতে পারবেন। কোন কোন যোগ্যতা লাগবে - 

১. আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। 
২. চা আস্বাদনে দেড় বছরের অভিজ্ঞতা এবং একটি NSQF লেভেল ৩.৫ সনদ, অথবা চা আস্বাদনে তিন বছরের অভিজ্ঞতা এবং একটি NSQF লেভেল ৩ সনদ থাকতে হবে। 
৩. এই কোর্সটি নতুনরা এবং চা শিল্পে কর্মরত যারা নিজেদের দক্ষতা বাড়াতে চান, উভয়ের জন্যই প্রযোজ্য।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget