এক্সপ্লোর

HS Exam Result 2026: ১৪ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, সকাল ১১টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে

WB HS Exam 2026 Result: ১৪ মে বেলা সাড়ে ১০টা নাগাদ ফলঘোষণা হবে উচ্চ মাধ্যমিকের। এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১।

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে, আর তার পরই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেই আগামী ১৪ মে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের বেরোবে ৮ মে। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে ৪ মে। আর তার ঠিক ৪ দিন পর প্রকাশিত হবে মাধ্যমিকের ও ১০ দিন পর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরে শিক্ষা সংসদের অফিসে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ মে বেলা সাড়ে ১০টা নাগাদ ফলঘোষণা হবে। সকাল ১১টা থেকে ফল জানা যাবে বিভিন্ন ওয়েবসাইটে।

এই বছর প্রথম শুরু হয় উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। এই বছর উচ্চমাধ্যমিকে মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থীর পরীক্ষা দিয়েছে। এ বছর উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হয়েছিল। চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় উচ্চ মাধ্যমিক। প্রতিটা পরীক্ষা আলাদা আলাদা সময়ে করা হয়েছে। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্কুলে এই পরীক্ষা চলে। চতুর্থ সেমেস্টার হয় সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়, দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা হয় সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।

প্রতিবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকবে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটের মাধ্যমে দেখা যেতে পারে পরীক্ষার রেজাল্ট। খুব সহজ কয়েকটি পদ্ধতি মেনে অনায়াসে দেখতে পাবেন আপনার নিজের রেজাল্ট। 

কীভাবে দেখবেন এবিপি আনন্দের ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল?

মেনে চলতে হবে এই কয়েকটি পদ্ধতি 
১. রেজাল্ট দেখতে প্রথমে ক্লিক করতে হবে wb10.abplive.com -এ। 
২. এরপর দিতে হবে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ। ভুল তথ্য দেবেন না। বার বার দেখে সঠিক তথ্য দিবেন। 
৩. তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। 
৪. এবার আপনার ফলাফল ফুটে উঠবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget