এক্সপ্লোর

HS New Rule: বছরে দুবার উচ্চমাধ্যমিক, সেমিস্টার প্রস্তাবে সিলমোহর রাজ্যের

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার থেকে দু'বারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam Rule)। প্রথমটি নভেম্বরে, দ্বিতীয়টি মার্চে। দুটি সিমেস্টারে উচ্চ মাধ্যমিকের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য সরকার।

কবে থেকে কার্যকর হবে এই নিয়ম? 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে। তার আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে কার্যকর হবে দুই সিমেস্টার পদ্ধতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিমেস্টারভিত্তিক সিলেবাস খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আপলোড করা হবে। এখন উচ্চ মাধ্যমিক হয় শুধুমাত্র দ্বাদশের সিলেবাসের ভিত্তিতে এবং বছরে একবার। করোনাকালে দিল্লি বোর্ডগুলি বছরে দু'বার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালু করেছিল। এবার রাজ্যের উচ্চ মাধ্যমিকে পাকাপাকিভাবে বছরে দু'বার পরীক্ষা হবে। দুটি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। সিমেস্টারের পূর্ণমান কী হবে, তা জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।


HS New Rule: বছরে দুবার উচ্চমাধ্যমিক, সেমিস্টার প্রস্তাবে সিলমোহর রাজ্যের

প্রস্তাবে সিলমোহর রাজ্যের: শিক্ষামহলের একাংশ মনে করেন, বছরে একবার ৩ ঘণ্টার পরীক্ষায় পড়ুয়ার সার্বিক মূল্যায়ন পুরোপুরি সম্ভব নয়। তাই বছরে দু'বার পরীক্ষা হলে সংশোধনের সুযোগ পাওয়া যাবে। এই ভাবনার প্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রস্তাব গিয়েছিল রাজ্য সরকারের কাছে। অবশেষে স্কুল শিক্ষা দফতর, সেই প্রস্তাবে অনুমোদন দিল।

বর্তমানে যে নিয়ম চালু আছে, সেই অনুযায়ী, আগামী বছরই শেষবারের মতো হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। দিনকয়েক আগে পরীক্ষা সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু জানিয়েছিলেন, ৩ মার্চ, ২০২৫ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। শেষ হবে ১৮ মার্চ, ২০২৫। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে ৭ লক্ষ ৯০ হজার ২২১ জন। ২৩টি জেলাতেই এবার ছাত্রদের তুলনায় বেশি ছিল ছাত্রীর সংখ্যা।পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই উদ্ধার হয়েছে শতাধিক মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় যে ৪১ জনের পরীক্ষা বাতিল হয়েছে, তাদের মধ্যেও ছাত্রীদের সংখ্যা বেশি। জেলার পাশাপাশি, কলকাতার নামী স্কুলেও মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে পরীক্ষার্থী।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: West Midnapore: মাটির বাড়িতে বাস, পেশায় সবজি বিক্রেতা, আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধান ও উপপ্রধান

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget