এক্সপ্লোর

West Midnapore: মাটির বাড়িতে বাস, পেশায় সবজি বিক্রেতা, আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধান ও উপপ্রধান

West Midnapore Update পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েত বর্তমানে TMC-র দখলে। পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত দখল করতে মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল ও বিজেপি।

সোমনাথ দাস, চন্দ্রকোনা: ভাঙাচোরা বাড়িতেই বাস। অন্যজন পেশায় সবজি বিক্রেতা। এই ছবি এরাজ্যের পশ্চিম মেদিনীপুরের (West Midnapore News)। সাধারণ জীবনযাপনের নজির গড়ছেন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান।         

সাধারণ জীবনযাপনের নজির: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত দখল করতে মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল ও বিজেপি। গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে বিজেপির দখলেই যায় ৭টি, তৃণমূলের দখলে যায় ৭টি এবং সিপিএম পায় ১টি। এরপর সিপিএম থেকে তৃণমূলে যোগ দেন সিপিএমের বিজয়ী প্রার্থী তরুণ সামন্ত। তাঁকেই করা হয় উপপ্রধান। প্রধানের পদে বসেন পিঙ্কি দোলই।

আর প্রধান এবং উপপ্রধান সাধারণ জীবনযাপনই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিয়োগ দুর্নীতি থেকে কোটি কোটি টাকা উদ্ধারে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা, মন্ত্রী থেকে বিধায়কেরও। সেই রাজ্যেরই এক প্রান্তে এমন ছবি নজির গড়ছে বলে মনে করছেন কেউ কেউ। পঞ্চায়েত প্রধান পিঙ্কি দোলইয়ের বাস মাটির বাড়িতে। আবাস যোজনায় ঘর পেলে সমস্যার সুরাহা হবে বলে মনে করছেন প্রধান। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত পেশায় সবজি বিক্রেতা। নিয়ম করে সকালে বাজারে এসে সবজি বিক্রি করেন। সেই কাজ সেরে পঞ্চায়েতে কাজ করেন।                        

এদিকে লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিয়েছেনে রাজ্য সরকার। রাজ্যে প্রধানমন্ত্রীর সভার আগেই ফেসবুক বার্তায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আশাকর্মীদের বেতন বাড়ল সাড়ে ৭০০ টাকা। একইসঙ্গে ⁠এতদিন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসিক ৮ হাজার ২৫০ টাকা পেতেন। তাঁদের বেতনও সাড়ে ৭০০ টাকা বাড়ালে রাজ্য সরকার। এ ছাড়া, ⁠ICDS কেন্দ্রের সহকারীদের মাসিক বেতন বৃদ্ধি করা হল ৫০০ টাকা। প্রতিটি ক্ষেত্রেই এপ্রিল থেকে নতুন বর্ধিত বেতন কার্যকর হবে। ফেসবুক বার্তায় আজ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Seikh Shahjahan Update: কোর্টে রাজ্যের ধাক্কা, শেখ শাহজাহানকে হাতে পেল CBI

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget