এক্সপ্লোর

Success Story: পড়াশোনায় বাধা দিয়েছিল গ্রামের লোক, সফল IAS হয়ে জবাব দিয়েছেন প্রিয়ারানি

IAS Priya Rani: বিহারের ফুলওয়ারি শরীফের কুরকুরি গ্রামে বড় হয়েছেন প্রিয়ারানি। ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ৬৯ র‍্যাঙ্ক অর্জন করে বিহারের ওই প্রত্যন্ত গ্রামের গৌরব বহুগুণে বাড়িয়ে দিয়েছেন তিনি।

IAS Priya Rani: ছোটবেলায় গ্রামের লোকদের কাছ থেকে এসেছে প্রবল বাধা, মেয়ে হয়ে এত বেশি পড়াশোনা করার কী দরকার ! শহরে কোনওমতে একটা ভাড়ার ঘরে দিন (Success Story) কাটিয়েছেন পড়াশোনার জন্য, বাবা-মা খুব একটা সহায়তা করেননি। পদে পদে এসেছে প্রতিবন্ধকতা। আর একদিন এমন এল যেদিন যারা একসময় বাধা দিয়েছিলেন, তারাই সাফল্যের খবরে উৎফুল্ল হয়ে উঠেছেন। এটাই বিহারের প্রিয়ারানির কাহিনি। আইএএস প্রিয়ারানি (IAS Priya Rani)।

বিহারের ফুলওয়ারি শরীফের কুরকুরি গ্রামে বড় হয়েছেন প্রিয়ারানি। ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ৬৯ র‍্যাঙ্ক অর্জন করে বিহারের ওই প্রত্যন্ত গ্রামের গৌরব বহুগুণে বাড়িয়ে দিয়েছেন তিনি। সেই প্রিয়ারানিকেই একসময় গ্রামের লোক পড়াশোনায় বাধা দিয়েছিল। তবে একমাত্র পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ঠাকুরদা। মনে বল পেয়েছিলেন প্রিয়া। আর সেই জোরেই সব বাধা কাটিয়ে আজ সফল আইএএস তিনি।

এক সাক্ষাৎকারে প্রিয়ারানি বলেন যে ২০ বছর আগে পাটনায় পড়াশোনা করতে পাঠিয়েছিলেন তাঁর ঠাকুরদা। সেই সময় মেয়েকে পড়ানো নিয়ে গ্রামে প্রবল বাধার সম্মুখীন হতে হয়। তবে প্রিয়ারানির বাবা এবং ঠাকুরদা হার মানেননি। পাটনা শহরে ভাড়ার ঘরে কষ্টে দিন কাটিয়েই পড়াশোনা সম্পূর্ণ করেন প্রিয়ারানি।

এরপরেই তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। মেসরার বিআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন প্রিয়ারানি। প্রথমবারে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টাতেই ইউপিএসসি  পাশ করে ভারতীয় প্রতিরক্ষা বিভাগে চাকরি পেয়েছিলেন প্রিয়ারানি। কিন্তু তাঁর স্বপ্ন ছিল একজন সফল আইএএস অফিসার হওয়ার। তৃতীয়বারে তাই আবার পরীক্ষা দেন, কিন্তু সেবারেও শিকে ছিঁড়ল না। চতুর্থবারের প্রয়াসে সফল হন প্রিয়ারানি।

প্রিয়ারানি বলেন, মেয়েরাও কারও থেকে কিছু কম নয়। চাকরি পাওয়ার পরেও প্রতিদিন ভোর ৪টের সময় উঠে পড়তে বসতেন প্রিয়ারানি। কঠোর পরিশ্রমই তার সাফল্যের মূলে রয়েছে। তাঁর কথায় জীবনের সব থেকে বড় অ্যাসেট বড় সম্পদ হল মানুষের শিক্ষা। তাই নিজের লক্ষ্যের দিকে অবিচল থেকে এগিয়ে যেতে হবে, তবেই মিলবে কাঙ্ক্ষিত সাফল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment News: ৩৫ হাজারেরও বেশি পদে হবে শিক্ষক নিয়োগ, ৭০ হাজার পর্যন্ত মিলবে বেতন- বড় ঘোষণা এই রাজ্যে

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget