এক্সপ্লোর

IIT-JEE Advanced Result: IIT JEE- মেয়েদের মধ্যে দেশের সেরা বাংলার দেবদত্তা মাঝি, সর্বভারতীয় র‍্যাঙ্ক ১৬

IIT-JEE Advanced 2025 Result Out: ২০২৩-এর মাধ্যমিকে প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ষষ্ঠ স্থান দখল করেন তিনি।

IIT-JEE Advanced Result: আইআইটির প্রবেশিকায় মেয়েদের মধ্যে দেশের সেরা পশ্চিমবঙ্গের বাসিন্দা দেবদত্তা মাঝি। আইআইটি খড়গপুর জোনে পরীক্ষা দিয়েছিলেন তিনি। দেবদত্তার সর্বভারতীয় র‍্যাঙ্ক ১৬। ৩৬০-এর মধ্যে ৩১২ নম্বর পেয়েছেন তিনি। গত দু'বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মা ও শিক্ষক, শিক্ষিকাদের সহযোগিতায় এই ফল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দেবদত্তা। ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছে রয়েছে তাঁর।

এর আগে জেইই মেন-এর প্রথম ও দ্বিতীয় সেশন উভয় পরীক্ষাতেই রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা। ২০২৩ সালের মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দেবদত্তা। মাধ্যমিক থেকে একের পর এক সাফল্য পাচ্ছেন বাংলার মেয়ে দেবদত্তা মাঝি। 

১৮ মে JEE জেইই অ্যাডভান্সডের পরীক্ষা নিয়েছিল আইআইটি কানপুর। ২০২৩-এর মাধ্যমিকে প্রথম হয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ষষ্ঠ স্থান দখল করেন তিনি। আইআইটির প্রবেশিকায় প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। ৩৬০-এর মধ্যে ৩৩২ নম্বর পেয়েছেন তিনি। 

এবছর JEE Advanced পরীক্ষা হয়েছিল দুটো শিফটে। পেপার ১- এর পরীক্ষা হয়েছিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর পেপার ২- এর পরীক্ষা হয়েছিল দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। ২৫ মে প্রকাশিত হয়েছিল JEE Advanced- এর প্রভিশনাল অ্যানসার কি। ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ ছিল প্রার্থীদের কাছে। এই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা JoSAA কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমেই আইআইটি-তে ভর্তির কাজকর্ম হবে। এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ৩ জুন থেকে। 

আইআইটি কানপুর JEE Advanced 2025- এর রেজাল্ট ঘোষণা করেছে ২ জুন। যাঁরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা JEE Advanced- এর অফিশিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in - এখানে গিয়ে রেজাল্ট দেখে নিতে পারবেন। রেজাল্টের পাশাপাশি আইআই টি কানপুর পেপার ১ এবং পেপার ২- এর জন্য JEE Advanced Final Answer Key- ও প্রকাশ করেছে। কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি ফরম্যাটে হয়েছিল এই পরীক্ষা। অঙ্গ, ফিজিক্স এবং কেমিস্ট্রি- এই তিন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রতিটি বিষয়ের ১২০ নম্বর করে মোট ৩৬০ নম্বরের পরীক্ষা হয়েছিল। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Success Story: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget