এক্সপ্লোর

Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী

PM Modi on Free Online Coaching: ১৫ আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুবকদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং-এর ঘোষণা করলেন।

দিল্লি: বর্তমান সময়ে পড়াশোনার খরচ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবার রীতিমতো হিমশিম খাচ্ছে সন্তানদের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে। বই, খাতা থেকে শুরু করে স্কুল-কলেজের ফি, সবেতেই খরচ বেড়েছে। এর পাশাপাশি, ব্যয়বহুল হয়েছে কোচিং ফি ও। যার কারণে, অনেক ছাত্রছাত্রী ও তাদের পরিবারের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা ও দিকনির্দেশনার জন্য প্রায়শই বড় শহরগুলিতে যেতে হয়। এই প্রেক্ষাপটে, ১৫ আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুবকদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং-এর ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, কোচিংয়ের ক্রমবর্ধমান খরচ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সরকারের লক্ষ্য হল, দেশের তরুণদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন শিক্ষা প্রদান করা। তাহলে চলুন, জেনে নেওয়া যাক কোন শিক্ষার্থীরা বিনামূল্যে অনলাইন কোচিং পাবে এবং এর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন।

কোন শিক্ষার্থীরা বিনামূল্যে অনলাইন কোচিং পাবে?

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দেশের তরুণদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন কোচিং প্রদান করা হবে। ইউপিএসসি , নিট, জেইই, এসএসসি এবং ব্যাঙ্কিং-এর মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা এই উদ্যোগ থেকে উপকৃত হবেন। এই উদ্যোগটি বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্ধিত কোচিং ফি তাদের পরিবারের উপর একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

কী কী যোগ্যতা প্রয়োজন?

সরকার বিনামূল্যে অনলাইন কোচিংয়ের জন্য এখনও কোনও যোগ্যতার মানদণ্ড, আবেদন প্রক্রিয়া, বয়সসীমা বা নির্বাচন প্রক্রিয়া প্রকাশ করেনি। এই সুবিধা পেতে শিক্ষার্থীদের কী কী কাগজপত্র বা শর্ত পূরণ করতে হবে, তা স্পষ্ট নয়। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী প্রধানত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের তরুণ-তরুণীদের মানসম্মত শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ওপর আলোকপাত করেছেন।

সারাদেশে বিনামূল্যে কোচিং নেটওয়ার্ক তৈরি করা হবে ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, ভারতে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাবিদের পাশাপাশি একটি ডিজিটাল গণপরিকাঠামোও রয়েছে। তিনি এই সমস্তকিছুকে একত্রিত করে দেশব্যাপী একটি বিনামূল্যের অনলাইন কোচিং নেটওয়ার্ক তৈরির আহ্বান জানিয়েছেন। এর লক্ষ্য হলো, আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে মানসম্মত শিক্ষা লাভের এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়া।

কোচিং ফি-এর বোঝা থেকে মুক্তি দিতে এই সিদ্ধান্ত ?

প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, কোচিং-এর ক্ষেত্রে অত্যাধিক ফি বৃদ্ধির কারণে অনেক মধ্যবিত্ত পরিবার তাদের সন্তানদের কোচিং-এ পাঠাতে  ভয় পাচ্ছেন। কারণ, খরচ বহন করা দুষ্কর হয়ে উঠেছে। সরকারের মতে, বিনামূল্যে অনলাইন কোচিং পরিবারগুলোর ওপর এই অতিরিক্ত আর্থিক বোঝা কমাবে। এর ফলে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের পরিবার থেকে দূরে বড় শহরে যাওয়ার প্রয়োজনীয়তাও কমতে পারে।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget