এক্সপ্লোর

Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

Independence Day vs Republic Day: এই দুই জাতীয় দিবসের মধ্যে ঠিক কী কী পার্থক্য রয়েছে, একবার খতিয়ে দেখে নেওয়া যাক।

কলকাতা: আজ ১৫ অগাস্ট। আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস (Independence Day)। দেশের চারিদিকে গান-বাজনা, তেরঙ্গা উত্তোলন, সামাজিক অনুষ্ঠানে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। তবে একই জিনিস তো স্বাধীনতা দিবসের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসেও (Republic Day) হয়। ২৬ জানুয়ারি পালিত প্রজাতন্ত্র দিবস ও ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্যটা কী? কেন দুইটি ভিন্ন দিনে এই দুই জাতীয় উৎসব পালিত হয়?

প্রথমত তো দুই দিবসের দিন ভিন্ন। ১৫ অগাস্ট যেখানে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা উদযাপন হয়, সেখানে ২৬ জানুয়ারি সংবিধান অনুযায়ী ভারতের গণতান্ত্রিক দেশ হওয়ার সিদ্ধান্তের বিষয়টি উদযাপিত হয়। ১৯৪৭ সালে ১৫ অগাস্ট ভারত দশকের পর দশক ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের পর স্বাধীনতা অর্জন করেছিল। সেই কারণে এই দিনটিই স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। তবে স্বাধীনতার পরেও ভারত অন্তর্বর্তীকালীন সাংবিধানিক ব্যবস্থার অধীনে পরিচালিত হতে থাকে। অবশেষে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান লাগু হয় এবং ভারত গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই দিনেই ১৯৩০ সালে কিন্তু জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিল। ১৯৪৭-র ১৫ অগাস্টের পূর্বে এটাই স্বাধীনতা দিবস হিসাবে পালিত হত।

তবে বর্তমানে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। এই দুই জাতীয় দিবসের মধ্যে ঠিক কী কী পার্থক্য রয়েছে, একবার খতিয়ে দেখে নেওয়া যাক।

  • সর্বপ্রথম তো দুই দিবসের দিনক্ষণ আলাদা। ঐতিহাসিকভাবে ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয় যেখানে, সেখানে সংবিধান অনুযায়ী গণতন্ত্র হওয়ার দিনটি ২৬ জানুয়ারি।
  • আগেই যেমন বলা হয়েছিল। ভারত স্বাধীনতা ১৯৪৭ সালে পেয়ে গেলেও, সংবিধান লিখতে ও লাগু করতে আরও আড়াই বছর সময় লেগেছিল।
  • দুই দিবস উদযাপনেও পার্থক্য রয়েছে। স্বাধীনতা দিবসে যেখানে প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন  সেখানে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন দেশের রাষ্ট্রপতি।
  • আবার স্বাধীনতা দিবস যেখানে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের আত্মপ্রকাশকে উদযাপন করে, সেখানে প্রজাতন্ত্র দিবস সংবিধানের অধীনে ভারতের একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হওয়ার বিষয়টি উদযাপন করে।
  • স্বাধীনতা দিবসটি মূলত পতাকা উত্তোলন অনুষ্ঠান, দেশাত্মবোধক বিভিন্ন অনুষ্ঠান এবং লাল কেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের জন্য পরিচিত। সেখানে প্রজাতন্ত্র দিবস বিশেষ করে তার জমকালো কুচকাওয়াজের জন্য পরিচিত, যেখানে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, সামরিক শক্তি ও বিভিন্ন অর্জন তুলে ধরা হয়।


অর্থাৎ এই দুই দিবসে ঐতিহাসিক, সাংবাধিক এবং অন্যান্য না না দিক থেকে যথেষ্ট পার্থক্য় রয়েছে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget