এক্সপ্লোর

India Post GDS Recruitment: ভারতীয় ডাকঘরে চাকরির সুযোগ, ৪৪ হাজারের বেশি শূন্যপদ

GDS Recruitment 2024 All Details: আগামী ৫ অগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। indiapostgdsonline.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা।

India Post GDS Recruitment: ভারতীয় ডাক (Indian Post) বিভাগ দিচ্ছে চাকরির সুযোগ। গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ করা হবে। মোট ৪৪,২২৮টি শূন্যপদ রয়েছে। আগামী ৫ অগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। indiapostgdsonline.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। ব্রাঞ্চ পোস্ট মাস্টার (বিপিএম) / অ্যাসিসট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (এবিপিএম) / ডাক সেবক - এই তিন পদের জন্য আবেদন জানানো যাবে। 

আবেদনকারীদের যোগ্যতা 

বয়সের সীমাবদ্ধতা- যাঁরা ভারতীয় ডাকবিভাগের এই চাকরির জন্য আবেদন করছেন তাঁদের বয়স ১৮ বছরের কম এবং ৪০ বছরের বেশি হওয়া চলবে না। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি গণিত এবং ইংরেজিতে পাশ করতে হবে আবেদনকারীদের। এছাড়াও দশম শ্রেণি পর্যন্ত আবেদনকারীদের স্থানীয় ভাষা পঠন-পাঠনে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের কম্পিউটার জানতে হবে। সাইকেল চালানো জানতে হবে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কাজ জানতে হবে। 

নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

একটি মেধাতালিকা তৈরি করা হবে আবেদনকারীদের দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এই মেধাতালিকায় যে সমস্ত প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে সেটা প্রকাশ করা হবে জিডিএস পোর্টালে। কবে এই তালিকা প্রকাশ হবে তা আবেদনকারীদের জানানো হবে। তার পাশাপাশি শারীরিক পরীক্ষা নিরীক্ষা কবে কোথায় করা হবে সেকথাও জানানো হবে এসএমএসের মাধ্যমে। যে নম্বর আবেদনকারীদের রেজিস্টার করবেন সেখানেই যাবেন এসএমএস। এছাড়াও ইমেল পাঠানো হবে আবেদনকারীদের। এরপর আবেদনকারীদের ডকুমেন্ট বা নথির যাচাই কবে করা হবে। 

অ্যাপ্লিকেশন ফি- ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সাধারণ আবেদনকারীদের। আর মহিলা প্রার্থী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং ট্রান্সওম্যানদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। আবেদন করার আগে আবেদনকারীদের স্ক্যান করা ছবি (৫০ কেবি- র বেশি সাইজের নয়) এবং সই (২০ কেবি- র বেশি সাইজ নয়)- এগুলি হাতের কাছে রাখতে হবে এবং jps/.jpeg- এই ফরম্যাটে। বাকি যাবতীয় তথ্য ইন্ডিয়ান পোস্টের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। 

আরও পড়ুন- এনটিপিসি সংস্থায় চাকরির সুযোগ, অ্যাসোসিয়েট পদে হবে নিয়োগ- কত বেতন ? কত শূন্যপদ ?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget