এক্সপ্লোর

Indian Army Jobs : ভারতীয় সেনায় ২৬১৫ পদে হবে নিয়োগ, সিভিলিয়ান পোস্টে নিযুক্তি নোটিফিকেশন প্রকাশ, কারা আবেদনের যোগ্য ? 

Army AOC Recruitment :সব মিলিয়ে ২৬১৫ জনকে পাঁচটি পদের জন্য নেওয়া হবে। ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, ম্যাটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে হবে নিয়োগ।

Army AOC Recruitment 2026 : গ্রুপ-সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান আর্মি অর্ডন্যান্স কর্পস (AOC)। সব মিলিয়ে ২৬১৫ জনকে পাঁচটি পদের জন্য নেওয়া হবে। ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, ম্যাটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে হবে নিয়োগ। এর অনলাইন অ্য়াপ্লিকেশন ২৪ অগাস্ট থেকে অনলাইনে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেছে। নতুন আবেদনের ডেট শীঘ্রই প্রকাশিত হবে। এখানে আবেদনের যোগ্যতা, বেতন ছাড়াও বিস্তারিত বিবরণ দেওয়া রইল।

কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিখিত পরীক্ষায় বসতে হবে। পরে স্কিল টেস্ট ও শেষে কোনও জায়গায় শারীরিক পরীক্ষার প্রযোজন হলে সেখানে ফিজক্যাল টেস্টের মাধ্যমে হবে চূড়ান্ত প্রার্থী বাছাই। একবার প্রার্থী বাছাই পর্ব হয়ে গেলে নথি যাচাই ও শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে আবেদনকারীদের। এখানে দেওয়া রইল অফিসিয়াল ওয়েবসাইট aocrecruitment.gov.in। 

কোন কোন পদে হচ্ছে নিয়োগ
ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, ম্যাটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। সব মিলিয়ে গ্রুপ-সি সিভিলিয়ান পোস্টে ২৬১৫ পদে নিয়োগ করবে ইন্ডিয়ান আর্মি অর্ডন্যান্স কর্পস (AOC)।

এখানে রইল গুরুত্বপূর্ণ তারিখ 
এখানে অনলাইন আবেদনের দিন শীঘ্রই ঘোষণা করা হবে। সেখানেই আবেদনের শেষ তারিখ দেওয়া থাকবে। শোনা যাচ্ছে, অক্টোবরে পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারে কর্তৃপক্ষ। নভেম্বরে সম্ভাব্য পরীক্ষার দিন পড়তে পারে। 

কোন পদে কত নিয়োগ
আর্মি এওসি (AOC) নিয়োগ ২০২৬-এর আওতায় পাঁচটি পদে মোট ২,৬১৫টি 'গ্রুপ সি' শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলোর মধ্যে রয়েছে ট্রেডসম্যান মেট পদের জন্য ১,৭৯৯টি, ফায়ারম্যান পদের জন্য ৫২০টি, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA) পদের জন্য ১০৪টি, মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য ১৪২টি এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৫০টি পদ। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১৮-২৫ বছরের মধ্য়ে হতে হবে। তবে কিছু ক্ষেত্র বয়স ১৮-২৭ বছর রাখা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
১ ট্রেডসম্যান মেট পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে।
২ ফায়ারম্যান-স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে।
৩ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট- দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
৪ মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)- স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে।
৫ মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট- স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। 

কত বেতন পাবেন কর্মীরা
এই পদে ন্যূনতম ১৮,০০০ টাকা থেকে বেতন সর্বোচ্চ ৯২,৩০০ টাকা পর্যন্ত স্য়ালারি পাবেন নিযুক্তরা। পদের ভিত্তিতে হবে এই বেতন। সব রয়েছে অফিসিয়াল সাইটে। 

আরও পড়ুন : ইন্ডিয়ান নেভিতে শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, রেজিস্ট্রেশন শুরু, এরা করতে পারবে আবেদন

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Advertisement

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget