এক্সপ্লোর

Bank Jobs: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে চাকরির সুযোগ, শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন?

Jobs And Recruitments: আবেদনকারীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রয়োজন হলে, স্থানীয় ভাষার উপরেও পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। তারপর থাকবে পার্সোনাল ইন্টার‍্যাকশন রাউন্ড।

Job News: নিয়োগ হতে চলেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে। আপ্রেন্টিস পদে নিয়োগ হতে চলেছে এই ব্যাঙ্কে। অনলাইনে আবেদন করা যাবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানানো যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৭৫০। আজ অর্থাৎ ১০ অগস্ট থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চলবে ২০ অগস্ট পর্যন্ত। অনলাইন পরীক্ষা হবে ২৪ অগস্ট। 

কারা আবেদন করতে পারবেন, দেখে নিন একনজরে 

যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের একটি ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয়ে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি পেতে হবে আবেদনকারীদের। এই বিশ্ববিদ্যালয় ভারত সরকার দ্বারা স্বীকৃত হতে হবে। অথবা এর সমতুল্য কোনও কোনও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই শিক্ষাগত যোগ্যতাও কেন্দ্রীয় সরকার অনুমোদিত হতে হবে। 

আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। জেনারেল ক্যাটেগরির আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় কাট-অফ তারিখ ০১.০৮.২০২৫। আর ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ০১/০৮/১৯৯৭ থেকে ০১/০৮/২০০৫- এর মধ্যে হতে হবে। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে জেনে নিন পদ্ধতি 

আবেদনকারীদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রয়োজন হলে, স্থানীয় ভাষার উপরেও পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। তারপর থাকবে পার্সোনাল ইন্টার‍্যাকশন রাউন্ড, অবশ্য সেটা ব্যাঙ্ক ঠিক করতে তবেও নেওয়া হবে। 

অনলাইন লিখিত পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন। মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ৩০ মিনিট। নিজেদের ক্যামেরা যুক্ত ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব কিংবা স্মার্টফোনের সাহায্যে পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। যদি নির্দিষ্ট কোনও রাজ্যের ক্ষেত্রে আবেদনকারী আবেদন জানলে সেখানকার স্থানীয় ভাষায় লেখা, পড়া, বলা এবং বোঝার দক্ষতা থাকবে। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৪৭২ টাকা ধার্য করা হয়েছে। মহিলা আবেদনকারী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি আবেদনকারীদের জন্য ৭০৮ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। জেনারেল, ওবিসি, ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের জন্য ৯৪৪ টাকা ধার্য করা হয়েছে। একবার টাকা দেওয়া হয়ে গেলে তা আর ফেরত পাওয়া যাবে না। অ্যাপ্লিকেশন ফি রিফান্ডেবল নয়। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে বাকি যাবতীয় তথ্য পাওয়া যাবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget