এক্সপ্লোর

Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

Indian Railway Junior Engineer Recruitment : গত ১৪ অগাস্ট থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। জেনে নিন, কত তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন।

Indian Railway Junior Engineer Recruitment : ভারতীয় রেলের সুযোগ (Railway Jobs) সুবিধা পেতে চাইলে আপনার জন্য রয়েছে ভাল খবর। সম্প্রতি ৪ হাজারেরও বেশি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রেল। গত ১৪ অগাস্ট থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। জেনে নিন, কত তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে কোন পদে কী যোগ্যতা চেয়েছে ইন্ডিয়ান রেলওয়ে।

কোন পদে কতজনকে নিয়োগ করছে রেল
বর্তমানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ৪০৯৮টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। জুনিয়ার ইঞ্জিনিয়ার,ডিপোট ম্যাটিরিয়াল সুপারিটেনডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটারলজিক্যাল অ্য়াসিস্ট্যান্ট ছাড়াও আরও টেকনিক্য়াল পদে নিয়োগ করবে ভারতীয় রেল। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই (CEN) No. 04/2026 নোটিস প্রকাশ করেছে রেলের বোর্ড। জেনে নিন, আবেদনের ক্ষেত্রে কত টাকা দিতে হবে আপনাকে।

কার জন্য কত অ্যাপ্লিকেশন ফি দিতে হবে
এই পদগুলিতে আবেদনের জন্য OBC, EWS ও সাধারণ চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদনের ফি হিসাবে দিতে হবে। এ ছাড়া SC, ST,PwBD ও মহিলাদের আবেদনের ক্ষেত্রে ২৫০ টাকা লাগবে। 

কত দিনের মধ্যে আবেদন করতে হবে
চাকরিপ্রার্থীরা মনে রাখবেন, গত ১৪ অগাস্ট থেকে এই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিপ্রার্থীরা এখন এই পদগুলির জন্য আবদেন করতে পারছেন। এই আবেদনের প্রক্রিয়া চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। 

কীভাবে এখানে আবেদন করবেন ?
১ রেলের এই পদে আবেদনের ক্ষেত্রে rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আপানাকে আবেদন করতে হবে। 
২ এখানে আপনি দেখতে পাবেন "Recruitment for various posts of Junior Engineer and Depot Material Superintendent."
৩ এখানে create an account-এ ক্লিক করুন
৪ এবার এখানে যা চাইছে সেই তথ্য়গুলি পূরণ করুন।
৫ RRB ক্যান্ডিডেট পোর্টালে গিয়ে লগ ইন করুন। রেজিস্টার্ড ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
৬ এবার আপনার পোস্ট ও ভাষা বেছে নিন।
৭ এই পর্বে সব প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৮ এখানে আবেদনের ফি জামা দিন।
৯ শেষে ফর্ম জমা দিন ও সেভ করে রাখুন।

কারা এই পদে আবেদনের যোগ্য
 RRB এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতার কথা বলেছে। সাধারণত এই ধরনের অ্যাপ্লিকেশনে পদ হিসাবে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগে। এই ক্ষেত্রে পোস্টে কী চেয়েছে সেটা দেখে নিন। ১৮ থেকে ৩৩ বছরের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে রিজার্ভ ক্যাটেগরির জন্য আলাদা সরকারি নিয়ম মানা হবে। 

আরও পড়ুন : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget