এক্সপ্লোর

ISC Board Result 2025: ভূগোলে ১০০, ইতিহাসে ৯৯, ভবিষ্যতে ইতিহাস নিয়েই গবেষণা করতে চায় মধ্যমগ্রামের অনীশ

ISC 2025 Board Exam Result: ভবিষ্যতে ইতিহাস নিয়ে গবেষণা করতে চায় অনীশ। স্বপ্ন, একদিন অধ্যাপক হয়ে দেশের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখবেন। পড়াশোনার পাশাপাশি ফুটবল দেখতেও খুব ভালবাসেন এই কৃতী ছাত্র।

সমীরণ পাল, মধ্যমগ্রাম : আজ প্রকাশিত হয়েছে আইসিএসই এবং আইএসসি- র রেজাল্ট। আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত নম্বর পেয়েছেন মধ্যমগ্রামের অনীশ কুশারী। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। মধ্যমগ্রামের চন্দনগড় এলাকার বাসিন্দা অনীশ পড়তেন জুলিয়ান ডে স্কুলে। আইএসসি- তে অনীশের সাবজেক্ট কম্বিনেশন ছিল পলিটিকাল সায়েন্স, ভূগোল, সোসিওলজি, ইতিহাস এবং ইংরেজি। এর মধ্যে পটিকাল সায়েন্স, ভূগোল এবং সোসিওলজিতে ১০০ নম্বর পেয়েছেন অনীশ। আর ইতিহাস এবং ইংরেজিতে পেয়েছেন ৯৯। বেস্ট অফ ফোর অনুসারে আইএসসি- তে অনীশের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। ভবিষ্যতে তাঁর লক্ষ্য হল ইতিহাসে গবেষণা করা। 

অনীশ আশা করেছিলেন আইএসসি- তে ৯৮ শতাংশ নম্বর পাবেন। তার থেকেও কিছুটা বেশি নম্বরই পেয়েছেন তিনি। খুশি হওয়ার পাশাপাশি বেশ কিছুটা অবাকও তিনি। এই সাফল্যের পিছনে মা-বাবা এবং শিক্ষক-শিক্ষিকাদের বড় অবদান রয়েছে বলে মনে করছেন মধ্যমগ্রামের এই কৃতী ছাত্র। অনীশের বাবা অভিজিৎ কুশারী এবং মা নিবেদিতা কুশারী, সবসময়ই ছেলের পাশে থেকেছেন। কোনও কিছুতেই বাধা দেননি। শিক্ষক-শিক্ষিকারাও অনীশকে সবসময় উৎসাহ দিয়েছেন। 

ভবিষ্যতে ইতিহাস নিয়ে গবেষণা করতে চায় অনীশ। স্বপ্ন, একদিন অধ্যাপক হয়ে দেশের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখবেন। পড়াশোনার পাশাপাশি ফুটবল দেখতেও খুব ভালবাসেন এই কৃতী ছাত্র। বন্ধুদের সঙ্গে টুকটাক খেলাধুলাও করেন, তবে খেলা দেখাই তাঁর বেশি পছন্দের। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত মা-বাবাও। মা নিবেদিতা জানিয়েছেন, ছেলে পড়াশোনা নিয়ে যেদিকে এগোতে চায়, সবসময় তাঁর পাশেই থাকবেন। বাবা বলেছেন, ছোটবেলা থেকেই অনীশের ইচ্ছেগুলোকেই গুরুত্ব দিয়েছেন তাঁরা, সেভাবেই বেড়ে উঠেছেন তিনি। অনীশের এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও। অনীশকে গর্বিত সকলে। 

ICSE দশম শ্রেণি ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে আজ। ICSE দশমে পাসের হার ৯৯.০৯%, ISC দ্বাদশে পাসের হার ৯৯.০২%, ICSE ও ISC-তে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। ISC, ICSE-ভারত সেরা ২ বঙ্গ কন্যা। ১০০% নম্বর পেল ISC-র সৃজনী। ১০০% নম্বর পেল ICSE-র দেবত্রী মজুমদার। DPS মেগাসিটির ছাত্রী দেবত্রী মজুমদার। ফিউচার ফাউন্ডেশনের ছাত্রী সৃজনী। ISC-তে ৯৯.৭৫% নম্বর পেয়েছেন মর্ডান হাইস্কুলের কৃত্তিকা চক্রবর্তী। আইসিএসই পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর পেয়েছেন সেন্ট জেমস স্কুলের ছাত্র শ্রেষ্ঠ চাঁদগোতিয়া। আইএসসি- তে হেরিটেজ স্কুলের দিব্যাংশ গর্গ পেয়েছেন ৯৯.৮ শতাংশ নম্বর। দিব্যাংশ জানিয়েছেন, ক্লাস ইলেভেন থেকেই তাঁর লক্ষ্য ছিল ভারতে টপার হওয়ার। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget