এক্সপ্লোর

ICSE and ISC Result: 'হার্ডওয়ার্ক, সারাবছর সিরিয়াসলি পড়াশোনাটা করতে হয়', ১০০ শতাংশ নম্বর পেয়ে বলছেন ISC টপার সৃজনী

ICSE and ISC Board Exam Results 2025: ICSE দশম শ্রেণি ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ, ICSE দশমে পাসের হার ৯৯.০৯%, ISC দ্বাদশে পাসের হার ৯৯.০২%, ICSE ও ISC-তে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা।

কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল, কলকাতা : আজ প্রকাশিত হয়েছে আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) - এর রেজাল্ট। আইএসসি- তে ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সৃজনী। পদবী ব্যবহার করেন না তিনি। রানিকুঠীর বাসিন্দা সৃজনী ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী। ইংরেজি, ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি - সমস্ত বিষয়েই ১০০- তে ১০০ পেয়েছেন তিনি। এই দুর্দান্ত রেজাল্টের রহস্য কী? এটা কীভাবে সম্ভব? সৃজনী বলছেন, 'হার্ডওয়ার্ক। সারা বছর সিরিয়াসলি পড়াশোনা করতে হয়। তবে ১০০ রেজাল্টটা আমিও ভাবতে পারিনি।' 

আইএসসি- তে হেরিটেজ স্কুলের দিব্যাংশ গর্গ পেয়েছেন ৯৯.৮ শতাংশ নম্বর। দিব্যাংশ জানিয়েছেন, ক্লাস ইলেভেন থেকেই তাঁর লক্ষ্য ছিল ভারতে টপার হওয়ার। স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও কথা হয়েছে দেবাংশের। শুরু থেকেই তাঁর লক্ষ্য ছিল ভারত সেরা হওয়ার। স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও কথা হয়েছে দিব্যাংশের। তিনি জানিয়েছেন, এমনটা হলেও হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

ICSE দশম শ্রেণি ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে আজ। ICSE দশমে পাসের হার ৯৯.০৯%, ISC দ্বাদশে পাসের হার ৯৯.০২%, ICSE ও ISC-তে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। ISC, ICSE-ভারত সেরা ২ বঙ্গ কন্যা। ১০০% নম্বর পেল ISC-র সৃজনী। ১০০% নম্বর পেল ICSE-র দেবত্রী মজুমদার। DPS মেগাসিটির ছাত্রী দেবত্রী মজুমদার। ফিউচার ফাউন্ডেশনের ছাত্রী সৃজনী। ISC-তে ৯৯.৭৫% নম্বর পেয়েছেন মর্ডান হাইস্কুলের কৃত্তিকা চক্রবর্তী। 

আইসিএসই পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর পেয়েছেন সেন্ট জেমস স্কুলের ছাত্র শ্রেষ্ঠ চাঁদগোতিয়া। অঙ্ক আর ইংরেজি ছাড়া সবেতেই পেয়েছেন ১০০। অঙ্কে পেয়েছেন ৯৮, আর ইংরেজিতে পেয়েছেন ৯৭। পড়াশোনার পাশাপাশি জীবন উপভোগও করেছেন শ্রেষ্ঠ। মজা করে পড়াশোনা করেছেন। আর তাতেই এসেছে সাফল্য। আইসিএসই- তে দ্বিতীয় হয়েছে শ্রেষ্ঠ চাঁদগোতিয়া। 

৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে ISC-তে জেলার গর্ব অনীশ কুশারী, লক্ষ্য ইতিহাসে গবেষণা। কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এর ১২ ক্লাসের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে নজির গড়ল মধ্যমগ্রামের চন্দনগড় এলাকার ছাত্র অনীশ কুশারী। জুলিয়ান ডে স্কুল গঙ্গানগরের এই ছাত্র পলিটিকাল সায়েন্স, জিওগ্রাফি ও সোসিওলজিতে পেয়েছেন ১০০ নম্বর, ইতিহাস ও ইংরেজিতে পেয়েছেন ৯৯। বেস্ট অফ ফোরে অনীশের মোট প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ বলেই জানা গিয়েছে। ফল প্রকাশের আগে ৯৮ শতাংশের আশায় থাকলেও, নিজের এমন ফলাফল দেখে নিজেই কিছুটা অবাক হয়েছেন অনীশ বলেও জানান। তার এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বড় অবদান মা-বাবার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও বলেই মানছেন এই কৃতি ছাত্র। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget