এক্সপ্লোর

CISF Recruitment 2025: 'হেড কনস্টেবল' পদে নিয়োগ করবে সিআইএসএফ, কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Job News: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ১ অগস্ট, ২০২৫ অনুসারে। আবেদনকারীদের জন্ম ২ অগস্ট, ২০০২ সালের আগে এবং ১ অগস্ট, ২০০৭ সালের পরে হওয় চলবে না।

CISF Recruitment 2025: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ- এ নিয়োগ হতে চলেছে। হেড কনস্টেবল পদে নিয়োগ করবে সিআইএসএফ কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in - এখানে গিয়ে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ৪০৩টি শূন্যপদ পূরণ করা হবে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ অর্থাৎ ১৮ মে। আর তা চলবে ৬ জুন পর্যন্ত। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন সিআইএসএফ- এর হেড কনস্টেবল পদে নিযুক্ত হওয়ার জন্য 

যাঁরা এই চাকরির জন্য আবেদন করতে চাইছেন তাঁদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে একটি স্বীকৃত এবং পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি আবেদনকারীদের রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক স্তরে গেম/স্পোর্টস/অ্যাথলেটিক্স - এইসব ক্ষেত্রে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকা জরুরি। 

আবেদনকারীদের বয়সের ক্ষেত্রে কী কী মাপকাঠি ধার্য হয়েছে জেনে নেওয়া যাক 

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ১ অগস্ট, ২০২৫ অনুসারে। আবেদনকারীদের জন্ম ২ অগস্ট, ২০০২ সালের আগে এবং ১ অগস্ট, ২০০৭ সালের পরে হওয় চলবে না। আবেদন করার আগে ভালভাবে দেখে হিসেব করে নিন নিজের জন্ম তারিখ। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বাছাই করে নেওয়া হবে, জেনে নিন সেই পদ্ধতি 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে দুটো পর্যায়ের মাধ্যমে। প্রথম পর্যায়ে হবে যথাক্রমে ট্রায়াল টেস্ট, প্রফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ডকুমেন্টেশন। দ্বিতীয় পর্যায়ে হবে মেডিক্যাল এক্সামিনেশন। প্রথম পর্যায়ে উত্তীর্ণ হলে, তারপরই প্রার্থী দ্বিতীয় পর্যায়ের মেডিক্যাল এক্সামিনেশনের জন্য নির্বাচিত হবেন। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। কেবলমাত্র অনলাইন মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্যের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget