এক্সপ্লোর

Job News: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, শেষ হয়ে আসছে আবেদনের দিন, শূন্যপদ কত?

Bank Jobs: ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিসট্যান্ট পদে যাঁরা নিযুক্ত হতে চাইছেন, এই চাকরি পেতে হলে তাদের দশম শ্রেণির পরীক্ষায় অতি অবশ্যই উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Job News: ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) হতে চলেছে নিয়োগ। অফিস অ্যাসিসট্যান্ট (পিওন) পদে নিয়োগ করতে চলেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই চাকরির জন্য বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৫০০ শূন্যপদ রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৩ মে। আর আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৩ মে। ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.in - এর মাধ্যমে আবেদনকারীরা নিজেদের আবেদন রেজিস্টার করতে পারবেন। যাঁরা আবেদন করবেন, তাঁদের ব্যক্তিগত ইমেল আইডি এবং যোগাযোগের জন্য ফোন নম্বর থাকতে হবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন (আবেদনকারীদের শ্রেণি অনুসারে) 

জেনারেল - ২২২

ওবিসি- ১০৮ 

ইকোনমিকালি উইকার সেকশন - ৪২ 

তফশিলি জাতি - ৬৫  

তফশিলি উপজাতি - ৩৩ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা 

ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিসট্যান্ট পদে যাঁরা নিযুক্ত হতে চাইছেন, এই চাকরি পেতে হলে তাদের দশম শ্রেণির পরীক্ষায় অতি অবশ্যই উত্তীর্ণ হতে হবে। S.S.C./Matriculation অথবা এর সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বীকৃত একটি স্কুল থেকে। যে রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে চাকরি পাবেন, সেখানকার স্থানীয় ভাষা ভালভাবে জানতে হবে, সড়গড় হতে হবে। নির্দিষ্ট এলাকার স্থানীয় ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন 

জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের জন্য ৬০০ টাকা এবং প্রযোজ্য ট্যাক্স সমেত অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী, মহিলা আবেদনকারীদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অনলাইনেই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। 

পরীক্ষার ধরন কেমন হবে, দেখে নিন একনজরে 

২০ মিনিট করে মোট চারটি পরীক্ষা নেওয়া হবে। ২৫টি প্রশ্ন থাকবে। প্রতিটি পর্যায়ের পরীক্ষায় মোট ২৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ চারটি পরীক্ষা মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। একটি উত্তর ভুল করলে ০.২৫ নম্বর কাটা যাবে। ইংরেজি এবং হিন্দির পাশাপাশি যে রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে পরীক্ষা হতে চলেছে সেখানকার স্থানীয় ভাষাতেও পরীক্ষা হবে। প্রথমে অনলাইনে পরীক্ষা হবে। এখানে পাশ করলে পরের পর্যায়ে স্থানীয় ভাষার উপর পরীক্ষা নেওয়া হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget