এক্সপ্লোর

Bank Jobs: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Job News: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ হিসেবে নিযুক্ত হতে চাইলে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে গ্র্যাজুয়েট হলেই চলবে। ডিগ্রি পেতে হবে কোনও অনুমোদিত, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।

Bank Jobs: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Bank of India) রয়েছে চাকরির সুযোগ। শিক্ষানবিশ পদে নিযুক্ত করবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আবেদন জানানো যাবে অনলাইনে। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.co.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। মোট শূন্যপদের সংখ্যা ৪০০। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ অর্থাৎ ১ মার্চ থেকে। আর তা চলবে ১৫ মার্চ পর্যন্ত। 

কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমা, জেনে নিন 

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ হিসেবে নিযুক্ত হতে চাইলে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে গ্র্যাজুয়েট হলেই চলবে। তবে ডিগ্রি পেতে হবে কোনও অনুমোদিত, স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও কেন্দ্রীয় সরকার অনুমোদিত সমতুল্য কোনও যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। আবেদনকারীকে স্নাতক ডিগ্রি পেতে হবে ০১/০৪/২০২১ থেকে ০১/০১/২০২৫- এই সময়সীমার মধ্যে। 

আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর জন্ম ০২/০১/১৯৯৭- এর আগে এবং ০১/০১/২০০৫- এর পরে হলে চলবে না। তাহলে আর আবেদন করা যাবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, দেখে নিন 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়ার জন্য প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এরপর থাকবে স্থানীয় ভাষার পরীক্ষা। অনলাইন পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে এখানে। General / Financial Awareness, English Language, Quantitative & Reasoning Aptitude, Computer Knowledge- এই চারটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। মোট ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। 

আবেদনকারীদের যে নির্দিষ্ট রাজ্যের শূন্যপদের জন্য আবেদন জানাবেন, সেখানকার স্থানীয় ভাষা পড়ার, লেখার, বলার এবং বোঝার ভাল ক্ষমতা থাকতে হবে আবেদনকারীর। ওই নির্দিষ্ট রাজ্যের একটি স্থানীয় ভাষায় দখল থাকলেই চলবে। কল লেটারে এর উল্লেখ থাকবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরই হবে স্থানীয় ভাষার পরীক্ষা। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, জেনে নিন 

বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ৪০০ টাকা এবং তার সঙ্গে জিএসটি। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা আবেদনকারীদের দিতে হবে ৬০০ টাকা এবং জিএসটি। আর বাকি আবেদনকারীদের দিতে হবে ৮০০ টাকা এবং জিএসটি। অনলাইনেই জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget