এক্সপ্লোর

CBSE: চাকরির সুযোগ দিচ্ছে CBSE, কোন কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?

Job News: CBSE দিচ্ছে চাকরির সুযোগ। একাধিক পদে হবে নিয়োগ। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। বিভিন্ন পদে নিয়োগের জন্য বিভিন্ন পদ্ধতিতে বেছে নেওয়া হবে।

CBSE: চাকরির সুযোগ দিচ্ছে সিবিএসই বোর্ড। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই নিয়োগ করতে চলেছে জুনিয়র অ্যাসিসট্যান্ট-সহ একাধিক পদে। যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন সিবিএসই- র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে ১২৪টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, আর তা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। 

কোথায় কত শূন্যপদ রয়েছে একনজরে দেখে নিন 

  • অ্যাসিসট্যান্ট সেক্রেটারি - ৮টি শূন্যপদ 
  • অ্যাসিসট্যান্ট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট ডিরেক্টর - ২৭টি শূন্যপদ 
  • অ্যাকাউন্টস অফিসার - ২টি শূন্যপদ 
  • সুপারইনটেনডেন্ট - ২৭টি শূন্যপদ 
  • জুনিয়র ট্রান্সলেশন অফিসার - ৯টি শূন্যপদ 
  • জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট - ১৬টি শূন্যপদ 
  • জুনিয়র অ্যাসিসট্যান্ট - ৩৫টি শূন্যপদ 

এক্সামিনেশন ফি 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মহিলাদের এক্সামিনেশন ফি হিসেবে জমা দিতে হবে ২৫০ টাকা। বাকিদের দিতে ১৭৫০ টাকা গ্রুপ- এ এর জন্য, আর ১০৫০ টাকা গ্রুপ বি ও গ্রুপ সি- এর জন্য। সবার জন্য প্রযোজ্য রয়েছে প্রসেসিং ফি। এই টাকা জমা দিতে হবে অনলাইনে। টাকা জমা দেওয়ার জন্য ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড (Rupay CC on UPI, PPI Wallet and Credit Line এগুলি ছাড়া), ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই- এর মাধ্যমে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে সিবিএসই- এর অফিশিয়াল ওয়েবসাইটে। 

Staff Selection Commission Recruitment: স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ (SSC) অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC GD Constable 2026 নিয়োগের জন্য। নোটিফিকেশনে বলা হয়েছে মোট শূন্যপদের সংখ্যা ২৫৪৮৭টি। নিয়োগ হবে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেলস এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে। আপাতত স্টাফ সিলেকশন কমিশনের নতুন পোর্টাল ssc.gov.in- এ SSC GD 2026- র জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। দশম শ্রেণি উত্তীর্ণ হলেই ভারতের প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। আবেদনকারীদের অতি অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে একটি স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালত থেকে। ২৫৪৮৭টি শূন্যপদের মধ্যে ২৩৪৬৭টি শূন্যপদ রয়েছে পুরুষদের জন্য। আর ২০২০টি শূন্যপদ রয়েছে মহিলাদের জন্য। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget