এক্সপ্লোর

Job News: পশ্চিমবঙ্গ রাজ্য ইলেকট্রিসিটি বোর্ডে চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ? শূন্যপদ কত

Jobs And Recruitments: রাজ্য ইলেকট্রিসিটি বোর্ডে চাকরির সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে, আর তা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। 

Job News: পশ্চিমবঙ্গ রাজ্য ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL) জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে। যোগ্যরা আবেদন করতে পারবেন অনলাইনে। WBSEDCL- এর অফিশিয়াল ওয়েবসাইট wbsedcl.in- এর মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে ৪৪৭টি শূন্যপদ পূরণ হতে চলেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে, আর তা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন সবিস্তারে 

  • অ্যাসিসট্যান্ট ম্যানেজার - ৪৬টি শূন্যপদ 
  • জুনিয়র ইঞ্জিনিয়ার - ৪০১টি শূন্যপদ 

আবেদনকারীদের বয়স কত হতে হবে, দেখে নিন 

আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে ১ জানুয়ারি, ২০২৫ অনুসারে। অর্থাৎ আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে চলবে না। আবার ৩২ বছরের বেশি হলেও চলবে না।                    

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন নির্বাচন প্রক্রিয়া 

দুটো পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। কম্পিউটার বেসড টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ। এছাড়াও হবে প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল এক্সামিনেশন। কম্পিউটার বেসড যে পরীক্ষা হবে তা মোট ৯০ মিনিটের অর্থাৎ দেড় ঘণ্টার। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৮৫ নম্বর এমসিকিউ প্রশ্ন থাকবে। অর্থাৎ অবজেক্টিভ টাইপ পরীক্ষা। আর ১৫ নম্বর থাকবে ভাইভা-ভোকাল/পার্সোনাল ইন্টারভিউ। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন একনজরে 

অসংরক্ষিত শ্রেণি, ওবিসি-এ, ওবিসি-বি, ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য ৪০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদন ফি দিতে হবে ৩০০ টাকা। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।        

আবেদনকারীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন। পোস্টাল অর্ডার, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট - এইসব মাধ্যমে টাকা জমা দিতে তা গ্রাহ্য করা হবে না। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে WBSEDCL- এর অগিশিয়াল ওয়েবসাইটে।  

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget