এক্সপ্লোর

LIC- তে চাকরির সুযোগ, শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে?

Jobs And Recruitments: আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে যোগ্যদের। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই নিয়োগের মাধ্যমে ৮৪১টি শূন্যপদ পূরণ হতে চলেছে। 

Job News: এলআইসি (LIC), লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়োগ করতে চলেছে অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) এবং অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (AE) পদে। এই দুই পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে, এলআইসি- র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে ৮৪১টি শূন্যপদ পূরণ হতে চলেছে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের জন্ম ০২/০৮/১৯৯৫ থেকে ০১/০৮/২০০৪- এর মধ্যে হতে হবে। 

LIC AAO (Generalist) - এই পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকলেই আপনি এলআইসি- র এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। licindia.in - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আজ ১৬ অগস্ট থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। 

এলআইসি- র এই নিয়োগের ক্ষেত্রে কোথায় কত শূন্যপদ রয়েছে সবিস্তারে দেখে নিন 

  • অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার - ৮১টি শূন্যপদ 
  • অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) স্পেশ্যালিস্ট - ৪১০টি শূন্যপদ 
  • অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO-Generalist) - ৩৫০টি শূন্যপদ 

আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে যোগ্যদের। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের জন্য ৮৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। এর সঙ্গে দিতে হবে ট্রানজাকশন চার্জ এবং জিএসটি। বাকি আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৭০০ টাকা ধার্য করা হয়েছে। এর সঙ্গে দিতে হবে ট্রানজাকশন চার্জ এবং জিএসটি। 

প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ রাউন্ড হবে। আর তারপর একটি প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল পরীক্ষা হবে। এই প্রক্রিয়াতেই বেছে নেওয়া হবে যোগ্য আবেদনকারীদের। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর আবেদনকারী বসতে পারবেন মেন পরীক্ষায়। মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর যোগ্য দেওয়া যাবে ইন্টারভিউ রাউন্ডে। এই ইন্টারভিউয়ের পর্বে উত্তীর্ণ হলে তারপর চূড়ান্ত নিয়োগের আগে যোগ্য আবেদনকারীর মেডিক্যাল পরীক্ষা করা হবে। এরপর ফাইনাল মেধা তালিকা তৈরি করা হবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে এলআইসি- র অফিশিয়াল ওয়েবসাইট। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget