এক্সপ্লোর

Madhyamik Result 2021Date: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, সকাল ১০টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে রেজাল্ট

WBBSE Board Result 2021 Date: আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা এবার প্রকাশিত হচ্ছে না। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।

কলকাতা : উচ্চমাধ্যমিকের পর এবার জানিয়ে দেওয়া হল মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণও। আজ, মঙ্গলবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের। ফলাফল সকাল ১০ টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে। যে ফল সরাসরি দেখা যাবে wb10.abplive.com তে। পড়ুয়ারা মার্কশিট পাবেন ফল প্রকাশের দিনই।  মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল, এবারে ছাত্র-ছাত্রীরা মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড পাবেন। করোনা পরিস্থিতির জেরে বাতিল হওয়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগে বিতরণ করা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

গত মঙ্গলবার উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী  ২২ জুলাই দুপুর ৩টেতে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। সেদিন বিকেল ৪টে থেকে উচ্চশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। পড়ুয়াদের ফলাফল দেখতে সুবিধা করে দিতে আমাদের ওয়েবসাইট https://abpananda.abplive.in/ - এ দেখা যাবে উচ্চমাধ্যমিক ফল। 

আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা এবার প্রকাশিত হচ্ছে না। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পড়ুয়ারা ফল জানতে পারবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা জানিয়েছিলেন। যার কিছুদিনের মধ্যে মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, বাতিল হওয়া পরীক্ষার ক্ষেত্রে কীভাবে নম্বর মূল্যায়ন নীতি ঠিক করা হয়েছে। একঝলকে রইল সেই মূল্যায়ন পদ্ধতি-

মাধ্যমিকের মার্কশিট কীভাবে
নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট দেওয়া হবে।   এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়।  পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 

উচ্চমাধ্যমিকের মার্কশিট কীভাবে
অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের পদ্ধতিও জানিয়েছে শিক্ষা সংসদ। জানানো হয়েছে,  ‘২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০-র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেইসঙ্গে  দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget